Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

আলোর ঠিকানায় সাপের গবেষণা

প্রণব বল, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৮
শেয়ার করুন:
আলোর ঠিকানায় সাপের গবেষণা

সংগৃহীত ছবি

অনিশ্চয়তা কেটে গেছে। নতুন করে আলোর মুখ দেখছে দেশের একমাত্র সাপের বিষের গবেষণা প্রতিষ্ঠান ‘ভেনম রিসার্চ সেন্টার’। প্রতিষ্ঠানটির উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদন হয়েছে। তিন বছরের জন্য প্রায় ৪৪ কোটি টাকা বরাদ্দ। তবে কোনো বরাদ্দ ছাড়া চালাতে গিয়ে যে খরচ হয়েছে গত দুই বছরে, তার দায় মন্ত্রণালয় নেয়নি।

ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ (ভিআরসি) শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পটির আওতায় আমূল বদলে যাবে চিত্র। ডিপিপির মধ্যে একটি স্থায়ী ভবন, আসবাব, গবেষণা, সাপ, ইঁদুর প্রতিপালনসহ সব খাতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে। রয়েছে ঝুঁকি ও ক্ষতিপূরণ ভাতাও।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসের একটি পুরনো ভবনে ভিআরসির কার্যক্রম শুরু ২০১৮ সালে। লক্ষ্য, সাপে কাটা রোগীর জন্য অ্যান্টিভেনম তৈরি। সরকারের অপারেশন প্ল্যানের আওতায় প্রতি বছর বরাদ্দের মাধ্যমে চলত এই কার্যক্রম। ২০২৪ সালে সরকার পরিবর্তনের পর থেকে বন্ধ হয়ে যায় এই গবেষণায় বরাদ্দ। তখন ৩৭০টি সাপের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দেয়। এ নিয়ে গত ২৬ সেপ্টেম্বর ‘৩৭০ বিষধর সাপের কী হবে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয় দৈনিক আগামীর সময়ে।

গত ২৪ অক্টোবর পরিকল্পনামন্ত্রী ডিপিপি অনুমোদন দেন। পরে ৪ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করে প্রকল্পের প্রশাসনিক অনুমোদন আদেশ। অনুমোদিত প্রাক্কলিত মোট ব্যয় ৪৩ কোটি ৯৯ লাখ ২৭ হাজার টাকা। সম্পূর্ণ সরকারি (জিওবি) অর্থায়নে বাস্তবায়িত হবে। অনুমোদিত মেয়াদ চলতি বছরের জুলাই থেকে ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত।

বর্তমানে ভিআরসির মুখ্য গবেষক চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ জয় তৃতীয় গ্রেডের কর্মকর্তা। সমন্বয়ক চমেক সহকারী অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ ষষ্ঠ গ্রেডের কর্মকর্তা। মূলত এই দুজনের পরিশ্রমের ফল ভিআরসি। তারা কোনো পারিশ্রমিকও নেননি এতদিন।

এখন পঞ্চম গ্রেডের কর্মকর্তাকে প্রকল্প পরিচালক নিয়োগ দিতে বলার কারণে কিছুটা বিপাকে পড়েছেন গবেষকরা। অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ জয় বললেন, ‘গবেষণাটি আমরা করছি নিজেদের এবং দেশের প্রয়োজনের তাগিদ থেকে। প্রকল্পটির শুরু থেকে সবকিছু দেখাশোনা করছেন সাঈদ। এখন পিডি পঞ্চম গ্রেডের কর্মকর্তা নিয়োগ দিতে বলা হয়েছে। বিষয়টি কী করা যায়, আমরা সরকারকে জানাব।’

ডিপিপিতে একটি নতুন ভবন নির্মাণের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এখন পাঁচতলা ভিত্তির ওপর তিনতলা ভবন অনুমোদন দেওয়া হয়। ভবনের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২১ কোটি ৯৫ লাখ ৪৯ হাজার টাকা।

অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ জয় জানালেন, বর্তমান মেডিকেল হোস্টেলের পেছনে একটি জায়গায় প্রায় সাত হাজার বর্গফুটের এই ভবন নির্মাণ করা হবে। ওখানে সাপ রাখার জায়গা, ইঁদুর উৎপাদনের কক্ষ, অফিস কক্ষ, পরীক্ষাগারসহ অন্যান্য জায়গা থাকবে।

আবদুল্লাহ আবু সাঈদ বলছিলেন, ‘বেতন, গবেষণাকর্ম এবং সাপের খাবার সব মিলিয়ে মাসে খরচ সাড়ে ৪ থেকে ৫ লাখ টাকা। আড়াই বছর নিজেদের পকেটের পয়সা এবং ধারদেনায় আমরা চালিয়ে নিয়েছি। এখন প্রকল্প অনুমোদন হলো, এটা আশার কথা।’

ভিআরসিতে বর্তমানে রয়েছে ১১ প্রজাতির ৩৭০টির মতো সাপ। এরই মধ্যে বিভিন্ন সাপ থেকে ১ কেজি ৭০০ গ্রামের মতো বিষ সংগ্রহের পর করা হয়েছে সংরক্ষণ। রাসেলস ভাইপার সাপের বিষ সংগ্রহ করে তা ট্রায়াল দেওয়া হয়েছে মুরগির শরীরে। তাতে প্রাথমিক সাফল্যও মিলেছে।

অনিরুদ্ধ ঘোষ বললেন, ‘মুরগির শরীরে রাসেলস ভাইপারের অ্যান্টিবডি তৈরি করা সম্ভব হয়েছে। ডিপিপি যেহেতু অনুমোদন হয়েছে, ট্রায়ালের মূল্যায়ন শেষ হলে পরবর্তী ধাপগুলো এগিয়ে যাওয়া হবে।’

 

চট্টগ্রামগবেষণাসাপডিপিপিভেনম রিসার্চ সেন্টার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    বাউফলে মিলল আরও এক বিচ্ছিন্ন হাত, নিখোঁজ মরদেহ

    বাউফলে মিলল আরও এক বিচ্ছিন্ন হাত, নিখোঁজ মরদেহ