Agamir Somoy E-Paper
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কমলের বিনা বেতনের পাঠশালা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

‘কসম কাই কঅ হেতে কোনাই’

রমেন দাশগুপ্ত
রমেন দাশগুপ্ত
agamir somoy
প্রকাশ: ০৭ মে ২০২৬, ২১:৫৮
‘কসম কাই কঅ হেতে কোনাই’

গ্রাফিকস: ফোরকান এলাহি

এ এক আজব ঘটনা! দুদিন ধরে হদিস মিলছে না সাবেক মেয়র ও শিল্পপতি এম মনজুর আলমের। না অফিস, না বাসা। মোবাইল বন্ধ। হন্যে হয়ে খুঁজছে পুলিশও। সাংবাদিকরা তো আছেনই। কেন তার খোঁজ পাচ্ছেন না— ঊর্ধ্বতন কর্মকর্তার ধমকে তটস্থ মাঠপর্যায়ের পুলিশ সদস্যরাও।

তবে কি তিনি অপহরণের শিকার হয়েছেন? কেউ কি মোটা অঙ্কের চাঁদা দাবি করছে? তাও না। ব্যাপারটা কী? মনজুর হঠাৎ কেন অজ্ঞাতবাসে?

এক মাস ধরে জোর আলোচনা, আওয়ামী লীগ-বিএনপি উভয় ঘাটের পানি খাওয়া মনজুর জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন। চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়কের পদ প্রস্তাব গ্রহণ করবেন কি করবেন না— এ রকম দ্বিধাদ্বন্দ্বে তিনি ও তার পরিবার। এনসিপি তাকে আগামী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী করবে, এমন গুঞ্জনে সয়লাব বন্দরনগরী।

আজ বৃহস্পতিবার (৭ মে) বিকালে এনসিপি যখন চট্টগ্রামে যোগদান অনুষ্ঠানের আয়োজন করল, তার আগের দিন থেকেই খোঁজ মিলছে না মনজুরের। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠজনদের আপত্তিতে তিনি আপাতত এনসিপিতে যোগ দিচ্ছেন না— এমন তথ্য এর আগেই চাউর হয়েছে। এরপরও এনসিপি নেতারা হাল ছাড়ছেন না, এমন তথ্যও মিলেছে।


আরও পড়ুন

হরমুজ প্রণালি এড়িয়ে এক জাহাজেই ৬৮ কোটি টাকা

০৭ মে ২০২৬


পরিবার ও এনসিপির টানাটানির মধ্যে শেষ পর্যন্ত মনজুরের সিদ্ধান্ত কী, সেটা জানার আগ্রহ পুলিশের। এর মধ্যে কেন্দ্রীয় নেতাদের চট্টগ্রামে সফরের বিষয়ে এনসিপির পক্ষ থেকে একের পর এক ‘বিভ্রান্তিকর’ তথ্য পুলিশের সেই কৌতূহলকে আরও তীব্র করে তোলে।



এমনই এক পরিস্থিতিতে দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর এক গুরুত্বপূর্ণ জায়গায় দেখা মেলে সিএমপির দুই কর্মকর্তার। উভয়ে এনসিপির কেন্দ্রীয় নেতা ও মনজুরকে অনুসরণের (ওয়াচ) দায়িত্ব পালন করছেন। তাদের কাছে তথ্য ছিল, এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ও আব্দুল হান্নান মাসউদ দুপুর ২টায় বিমানে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছাবেন।



ঢাকা থেকে রওনা হয়েছেন কি-না জানার জন্য এক পুলিশ কর্মকর্তা কল দেন কেন্দ্রীয় নেত্রী সাগুফতা বুশরা মিশমাকে। তিনি জানালেন, কেন্দ্রীয় নেতারা বিমানের পরিবর্তে সড়কপথে রওনা দিয়ে চট্টগ্রাম নগরীতে পৌঁছেছেন। আরেক বিপত্তি! চট্টগ্রাম শহরে কোথায় অবস্থান করছেন তারা, এমন অনুসন্ধানের মধ্যে তথ্য পৌঁছে তারা উত্তর কাট্টলীতে এম মনজুর আলমের বাসায় গেছেন।



অস্থির হয়ে পড়লেন, বসা থেকে উঠে দাঁড়ালেন দুই পুলিশ কর্মকর্তা। নোয়াখালীর ভাষায় একজনকে মোবাইলে বলতে শোনা যায়, ‘কিয়ারে, তুই কোনাই? ঘুম যন্নি বেডা। তাআতায়ি মনজু সাবের বাসার হিয়ন্দি টিম ফাঠা।’ (কিরে তুই কোথায়, ঘুম যাচ্ছ বেটা। তাড়াতাড়ি মনজু সাহেবের বাসার ওইখানে টিম পাঠাও)



আরও পড়ুন

পশ্চিমবঙ্গে মমতা যুগের ইতি, ভাঙল বিধানসভা

০৭ মে ২০২৬


মিনিট বিশেক পর ফিরতি কলে জানতে পারলেন, আকবর শাহ থানা পুলিশের টিম ওই বাসায় গিয়ে জানতে পেরেছে ইনফরমেশন ভুল। মনজুর বাসাতেই নেই। ফের কল ওই পুলিশ কর্মকর্তার, ‘ভালা করি খবর লাগা বেডা। হেতে কোনাই গেছে আঁরে জানা। স্যারে হাডাই হালার।’ (ভালো করে খবর নে বেটা। তিনি কোথায় গেছেন আমাকে জানা। স্যার আমাকে ফাটাই ফেলছে।)

মনজুর কোথায়, এনসিপি নেতারা কোথায়? ‘স্যারের’ চাপে গলদঘর্ম অবস্থা দুই পুলিশ কর্মকর্তার। তথ্য আসে, মনজুর দুইদিন ধরে অফিসে যাচ্ছেন না। গতকাল সকাল থেকে বাসায়ও নেই। মনজুরের ঘনিষ্ঠ একজনকে কল দেন নোয়াখালীর ওই কর্মকর্তা, ‘ভাইরে ভাই, কসম কাই আঁরে এক্কানা কন দেহি, হেই বেডা কি এনসিপিতে জয়েন কৈত্তু ন নি ? হেতে কোনাই?’ (ভাইরে ভাই, কসম করে আমাকে একটু বলতো দেখি, ওনি কি এনসিপিতে যোগ দেবেন না? তিনি কোথায়?) গ্রহণযোগ্য কোনো উত্তর না পেয়ে রাগে গজগজ করতে থাকেন তিনি, ‘ওমা, হেতেও দেখি কাবিল অই গেছেগুই।’ (ওমা, সেও দেখি কাবিল হয়ে গেছে।)

এরপর আবার তথ্য আসে, মোটেল সৈকতে ঢাকা থেকে আসা এনসিপি নেতারা অবস্থান করছেন। মনজুর সৈকতের উদ্দেশে রওনা দিয়েছেন। আবার বসা থেকে উঠে দাঁড়ালেন দুই কর্মকর্তা। মোবাইল কানের কাছ থেকে যেন আর সরছে না, ‘ভাইরে ভাই, সকালে হোটেলত্তুন রেজিস্ট্রারের ছবি হিয়ান পাঠাইছেনি? তাড়াতাড়ি আঁর ওয়াটসঅ্যাপে দে, আল্লাহ ভরসা।’ (ভাইরে ভাই, সকালে হোটেল থেকে রেজিস্ট্রারের ছবিটা পাঠিয়েছে? তাড়াতাড়ি আমার হোয়াটসঅ্যাপে দাও, আল্লাহ ভরসা।)

দ্রুততার সাথে কোতোয়ালি থানার টিম পৌঁছে মোটেল সৈকতে। না, এবারও ইনফরমেশন ভুল। ইমতিয়াজ আলী নামে একজন এনসিপি নেতা কেন্দ্রীয় নেতাদের দেখভালের দায়িত্ব পালন করছেন, এমন তথ্য পান পুলিশ কর্মকর্তারা। তার সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, কেন্দ্রীয় নেতারা বিমানেই আসছেন।

শেষ পর্যন্ত মনজুরের অবস্থান আর জানতে পারেননি পুলিশ কর্মকর্তারা। বিমানবন্দর থেকে তথ্য আসে, ইউএস বাংলার একটি ফ্লাইটে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ একা চট্টগ্রামে এসেছেন। এরপর আরও খোঁজখবর নিয়ে জানতে পারেন নাহিদসহ অন্য নেতারা সড়কপথে চট্টগ্রামে এসে পৌঁছেছেন দুপুর ২টার দিকে।

আর বিকাল ৪টার দিকে আগামীর সময়ের সঙ্গে কথা বলে মনজুরের অজ্ঞাতবাসের রহস্যের সমাপ্তি টানেন ছেলে সরওয়ার উল আলম। তার ভাষ্য, ‘বাবা বাসা-অফিস কোথাও নেই। নিরাপদ দূরত্বে আছেন। এখন এই বয়সে আর ঝামেলায় জড়াতে চান না। ব্যবসা-বাণিজ্য, ব্যাংকের ঋণ, আমাদের অনুরোধ সবকিছু বিবেচনা করেই এমন সিদ্ধান্ত।’


আরও পড়ুন

পশ্চিমবঙ্গের পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়তে পারে

০৭ মে ২০২৬


গত ১৪ এপ্রিল বিকেলে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ গিয়েছিলেন মনজুরের উত্তর কাট্টলীর বাসায়। সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে তিনি ছাত্রদল-যুবদলের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। তারা মনজুরকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে তার বাসায় যাওয়ায় হাসনাতের সমালোচনা করেন।

এ নিয়ে তোলপাড় শুরু হলে চট্টগ্রামের এনসিপি নেতারা জানান, মনজুরকে দলের চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক এবং পরবর্তীতে সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী করার প্রস্তাব নিয়ে হাসনাত আবদুল্লাহ গিয়েছিলেন।

চট্টগ্রামরাজনীতিএনসিপিএম মনজুর আলম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৮

    বাজারকে বাজারের মতো কাজ করতে দেওয়া হচ্ছে না : অর্থ উপদেষ্টা

    বাজারকে বাজারের মতো কাজ করতে দেওয়া হচ্ছে না : অর্থ উপদেষ্টা

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    নেপালকে ৯০ লাখ টাকা দান করলেন কোরীয় গায়ক

    নেপালকে ৯০ লাখ টাকা দান করলেন কোরীয় গায়ক

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৪

    গোপন মস্কো সফরে পুতিন-ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব সিআইএ প্রধানের

    গোপন মস্কো সফরে পুতিন-ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব সিআইএ প্রধানের

    ৩০ আগস্ট ২০২৬, ২০:৩১

    দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

    দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

    ৩০ আগস্ট ২০২৬, ২০:৫৫

    এ বঞ্চনার শেষ কোথায়?

    এ বঞ্চনার শেষ কোথায়?

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:০৮

    সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

    সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:২০

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ২২:১৮

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবার উত্তর দিলেন, ‘আমি বাংলাদেশি’

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবার উত্তর দিলেন, ‘আমি বাংলাদেশি’

    ৩০ আগস্ট ২০২৬, ২১:৫৩

    রাতে-ভোরে নিরাপদ নয় ঢাকা

    রাতে-ভোরে নিরাপদ নয় ঢাকা

    ৩০ আগস্ট ২০২৬, ২২:৪৪

    একযোগে এনবিআরে ৩০ কর্মকর্তা বদলি

    একযোগে এনবিআরে ৩০ কর্মকর্তা বদলি

    ৩০ আগস্ট ২০২৬, ২১:৪৫

    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:১১

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    ৩১ আগস্ট ২০২৬, ১১:১৭

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪২

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:১০

    advertiseadvertise