এ এক আজব ঘটনা! দুদিন ধরে হদিস মিলছে না সাবেক মেয়র ও শিল্পপতি এম মনজুর আলমের। না অফিস, না বাসা। মোবাইল বন্ধ। হন্যে হয়ে খুঁজছে পুলিশও। সাংবাদিকরা তো আছেনই। কেন তার খোঁজ পাচ্ছেন না— ঊর্ধ্বতন কর্মকর্তার ধমকে তটস্থ মাঠপর্যায়ের পুলিশ সদস্যরাও।তবে কি তিনি অপহরণের শিকার হয়েছেন? কেউ কি মোটা অঙ্কের চাঁদা দাবি করছে? তাও না। ব্যাপারটা কী? মনজুর হঠাৎ কেন অজ্ঞাতবাসে?এক মাস ধরে জোর আলোচনা, আওয়ামী লীগ-বিএনপি উভয় ঘাটের পানি খাওয়া মনজুর জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন। চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়কে...