Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রামে ডেঙ্গু কেড়েছে স্বাস্থ্যকর্মীর প্রাণ

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৮
চট্টগ্রামে ডেঙ্গু কেড়েছে স্বাস্থ্যকর্মীর প্রাণ

ফেসবুক থেকে নেওয়া ছবিতে রিমা ও তার স্বামী-সন্তান; ডেঙ্গুুতে প্রাণ হারিয়েছেন চট্টগ্রামে স্বাস্থ্যকর্মী রিমা।

সময়টা বেশ আনন্দেই কাটছিল স্বাস্থ্য সহকারী রাশেদা বেগম রিমার। এক মাস ছয় দিন আগে পেয়েছিলেন দ্বিতীয়বার মা হওয়ার সুখানুভূতি। সেই সুখ ফিকে হতে সময় লাগল না। ডেঙ্গুু কেড়ে নিল তার প্রাণ।

গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের মা ও শিশু জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।স্বামী, সাড়ে ৪ বছরের বড় ছেলে আর দুধের শিশুকে রেখে তার আকস্মিক বিদায়ে পুরো পরিবার হতভম্ব।

রিমার বাড়ি সন্দ্বীপে। ২০২৪ সালে তিনি স্বাস্থ্য সহকারী পদে যোগ দেন। কর্মস্থল ছিল সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে। দ্বিতীয় সন্তান জন্মের পর মাতৃত্বকালীন ছুটিতে চট্টগ্রামের বাড়িতে ছিলেন তিনি।

রিমার স্বামী আমিরুল ইসলাম চট্টগ্রামের কাট্টলী মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের প্রভাষক। আগে থাকতেন হালিশহর বিডিআর মাঠের পাশে। সেটি ছেড়ে সম্প্রতি পরিবার নিয়ে দক্ষিণ কাট্টলী ছদু চৌধুরী সড়কের একতা আবাসিক এলাকায় উঠেছিলেন। সেখানেই ডেঙ্গু আক্রান্ত হন রিমা।


আরও পড়ুন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেছে আরও ৬ জনের

১০ সেপ্টেম্বর ২০২৬



আমিরুল জানান, গত ৩ সেপ্টেম্বর রিমার বেশি জ্বর আসে। পরদিন পরীক্ষা করালে ডেঙ্গু শনাক্ত হয় তার। ভর্তি করা হয় মা ও শিশু হাসপাতালে। বুধবার অবস্থার অবনতি হতে থাকলে নেওয়া হয় আইসিইউতে। সেখানে বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মানস বিশ্বাস আগামীর সময়কে বললেন, একজন স্বাস্থ্যকর্মীর এ রকম মৃত্যু মেনে নেওয়া যায় না।

চলতি বছর চট্টগ্রামে সরকারি হিসাবে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৮৯ জন। এ পর্যন্ত মারা গেছেন ৯ জন। তার মধ্যে ৫ জন নারী, ৩ জন পুরুষ ও একজন শিশু।

চট্টগ্রামডেঙ্গুস্বাস্থ্যকর্মী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মেঘমল্লার বসুর দরকার একজন প্রকৃত বন্ধুর বিশ্বস্ত হাত: প্রিন্স মাহমুদ

    মেঘমল্লার বসুর দরকার একজন প্রকৃত বন্ধুর বিশ্বস্ত হাত: প্রিন্স মাহমুদ

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা জোটে আপাতত নতুন কাউকে নেওয়া হচ্ছে না : পাকিস্তান

    মক্কা জোটে আপাতত নতুন কাউকে নেওয়া হচ্ছে না : পাকিস্তান