চট্টগ্রামে প্রাইভেট কারের ধাক্কায় প্রবাসীর মৃত্যু
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

গ্রাফিকস: আগামীর সময়
চট্টগ্রামে রাস্তা পার হওয়ার সময় প্রাইভেট কারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে নগরীর পলিটেকনিক মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার ফেনীর দাঁগনভূঁইয়ার মো. নূরনবীর ছেলে।
তিনি দুুদিন আগে বিদেশ থেকে দেশে এসেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে কোন দেশে ছিলেন তা নিশ্চিত করতে পারেননি তারা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানান, আহত দেলোয়ারকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।







