Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রাম

শনিবার খোলা স্কুল, শিক্ষার্থী ছিল চার ভাগের একভাগ

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ২১:৩৬
শেয়ার করুন:
শনিবার খোলা স্কুল, শিক্ষার্থী ছিল চার ভাগের একভাগ

ছবিঃ আগামীর সময়

ঈদের পর শিখন ঘাটতি পূরণে শনিবার স্কুল খোলা থাকলেও চট্টগ্রামে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চার ভাগের এক ভাগ। নগরীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ঘুরে শনিবার (৪ এপ্রিল) দেখা গেছে এমন চিত্র।

নগরীর কাজীর দেউরী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায়, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা ২৩২ হলেও শনিবার উপস্থিত ছিল মাত্র ৫০ থেকে ৬০ জন। যেখানে অন্যান্য দিনে উপস্থিতি থাকে ১৮০ থেকে ১৯০ জনের মতো।

শিক্ষার্থীরা এখনও শনিবার স্কুলে আসার বিষয়ে অভ্যস্ত হয়নি বলে জানান কাজীর দেউরী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপদি চক্রবর্তী।

একই চিত্র দেখা গেছে আকবরশাহ থানার বিশ্ব কলোনির কোয়াড সরকারি প্রাথমিক বিদ্যালয়েও। সেখানে মোট শিক্ষার্থী ২৬৭ জন হলেও শনিবার উপস্থিত ছিল মাত্র ৭০ থেকে ৮০ জন। স্বাভাবিক দিনে উপস্থিত থাকে ২২০ থেকে ২৩০ জন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ সুমন শিক্ষার্থী কম হওয়ার কারণ তুলে ধরে বলেছেন, ‘অনেক দিন শনিবার স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থী ও অভিভাবকরা এ দিনটিকে ধরে নিচ্ছে ছুটির দিন। আবার অনেক অভিভাবক মনে করেন, কম উপস্থিতিতে পাঠদানে তেমন গুরুত্ব থাকে না। তবে আমরা নিয়মিতই গুরুত্ব দিচ্ছি পাঠদানে।'

শনিবার সন্তানকে স্কুলে না পাঠানো এক অভিভাবক আব্দুল করিম জানান, 'এত দিন শনিবার স্কুল বন্ধ ছিল। এখন হঠাৎ খোলা থাকলেও যেতে চায় না বাচ্চারা।'

চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহাম্মদের ভাষ্য, ‘সরকারি নির্দেশনা মেনে স্কুল রাখা হয়েছে শনিবারও। তবে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে স্কুলে আসার অনীহা দেখা যাচ্ছে শিক্ষার্থীদের মধ্যে। সময়ের সঙ্গে সঙ্গে স্বাভাবিক হবে উপস্থিতি।

উল্লেখ্য, রমজান ও ঈদের ছুটির শিখন ঘাটতি পূরণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় টানা ১০টি শনিবার খোলা রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সে প্রেক্ষিতে ঈদের ছুটির পর আজ ছিল প্রথম শনিবার।

ছুটিশনিবারস্কুল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে