চট্টগ্রামে ডেঙ্গুতে দুজনের মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
চট্টগ্রামে শেষ ২৪ ঘণ্টায় এক শিশুসহ আরও দুজন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সবশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
একই সময়ে নতুন করে ১০৮ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মারা যাওয়া দুজন হলেন আবদুস সাত্তার (৩৬) ও ওমর আদনান (৩)।
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ার পর তারা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে চট্টগ্রামে সরকারি হিসেবে চলতি বছর ডেঙ্গুতে মারা গেল ২৬ জন।
চলতি বছর মোট ৫ হাজার ৬৫৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৬৫ জন। চলতি মাসে এখন পর্যন্ত ১ হাজার ১৮৮ জন আক্রান্ত হয়। মারা যায় ৫জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে হাম উপসর্গ নিয়ে ৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। নতুন করে মৃত্যুর ঘটনা নেই। এনিয়ে মোট হাম রোগীর সংখ্যা দাাঁড়ায় ৯ হাজার ৫৬৯ জন। মারা গেছে ৩৮ জন।



