Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

পোড়া শরীরের যন্ত্রণা নিয়ে মাকে খুঁজছে শিশুটি

  • বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩
  • মারা গেছে একজন
প্রণব বল, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১৮:৫৬
শেয়ার করুন:
পোড়া শরীরের যন্ত্রণা নিয়ে মাকে খুঁজছে শিশুটি

দগ্ধ ছোট্ট আরিফা

দুই বছরের আরিফা শুধু মাকে খুঁজছে। যন্ত্রণায় ছটফট করছে কেবল। ব্যান্ডেজে মোড়ানো শরীর। মুখমণ্ডলসহ শরীরের নানা স্থান পুড়ে গেছে। মেয়েটি জানতে পারল না তার মা রাশেদা বেগম (২৩) বৃহস্পতিবার রাতে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

মঙ্গলবার রাতে বন্দর থানাধীন নিউমুরিং আবাসিক এলাকার ৭ নম্বর সড়কে ঘরের ভেতর বিস্ফোরণে বাবা-মায়ের সঙ্গে দগ্ধ হয়েছিল ছোট্ট আরিফাও। বাবা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আরিফ (২৭) এখন নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন। আরিফার চিকিৎসা চলছে একই হাসপাতালের বার্ন ইউনিটে।

আরিফার শরীরের ৩৫ ভাগ পুড়েছে। বাবার বেশি ৮৫ ভাগ। মা রাশেদা বেগমের ৫৫ ভাগ দগ্ধ হয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি গতকাল রাতে মারা যান। একই আইসিইউতে আরিফের চিকিৎসা চললেও তিনি সংজ্ঞাহীন।

আরিফ পেশায় রিকশাচালক। দুই মাস আগে বাসা ভাড়া নিয়েছিলেন। একই সড়কের শেষমাথায় থাকতেন আরিফের বাবা জাফর আহমেদ ও ভাই মো. শরীফ। তিন ভাইয়ের মধ্যে আরিফ বড়। হাসপাতালে সার্বক্ষণিক দেখভাল করছেন শরীফ।

শরীফ জানান, ‘আইসিইউতে তার ভাই রয়েছে। শিশুটি ছয় তলার বার্ন ইউনিটে। শিশুটি শুধু কাঁদছে। তার শরীরে যন্ত্রণা। আর মাকে খুঁজছে। সে জানে না তার মা মারা গেছে।’

রাশেদার লাশ তার বাপের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। শরীফ একবার আইসিইউ এবং আরেকবার ওয়ার্ডে দৌড়ের ওপর রয়েছেন। সঙ্গে তার বাবা জাফর আহমেদও রয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা বলতে পারছেন না তারা।

আরও পড়ুন

সন্তানকে দেখতে গিয়ে শ্বশুরবাড়িতে মারধরের শিকার জামাই

২৭ নভেম্বর ২০২৬

শরীফ বলেন, ‘আমার ভাই কথা বলতে পারছেন না। কীভাবে এত বড় ঘটনা ঘটে গেল আমরা জানি না। কিছুই বুঝতে পারছি না। জানি না শেষপর্যন্ত কী হবে ভাই ও ভাইঝির।’

চমেক বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক এস খালেদ জানান, ‘তিনজনেরই শ্বাসনালী পুড়ে গেছে। এই ধরনের রোগী বাঁচানো খুব কঠিন। মেয়েটার কিছুটা কম পুড়লেও দুই সপ্তাহ যাওয়ার আগে কিছু বলা যাবে না। মহিলাটি মারা গেছে।‘

ঘটনার পর বোমানিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে যায়। এ ছাড়া কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডও আজিজ ভবনটি পরীক্ষা করে। ওই বাসার নিচতলায় এই ঘটনা ঘটে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বললেন, ‘ প্রাথমিকভাবে জমা থাকা গ্যাস থেকেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। অন্যকিছু পাওয়া যায়নি।‘

এর আগে চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি হালিশহরের এইচ ব্লকে বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছিলেন। রান্নার গ্যাস থেকে এই ঘটনা ঘটেছিল। তারও আগে ২০১৯ সালের ২৫ নভেম্বর নগরের পাথরঘাটা ব্রিকফিল্ডরোডে বিস্ফোরণে সাতজন মারা যায়।

পোড়া শরীরচট্টগ্রামশিশুনিউমুরিং আবাসিক এলাকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই