Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

রাঙামাটির ৪১ বিএনপি নেতার সঙ্গে ঢাকায় বৈঠক করবেন মীর হেলাল

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১৯:২১
রাঙামাটির ৪১ বিএনপি নেতার সঙ্গে ঢাকায় বৈঠক করবেন মীর হেলাল

ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন রাঙামাটির বিএনপি নেতাদের সঙ্গে ঢাকায় সভা করবেন। সভায় জেলা বিএনপির পাঁচ শীর্ষ নেতাসহ ১০ উপজেলা ও দুই পৌরসভা বিএনপির মোট ৪১ নেতা অংশ নেবেন।

আগামীকাল সোমবার সকাল ১০টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে এ সভা হবে। সভায় রাঙামাটি জেলা বিএনপির সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ পাঁচজন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

পাশাপাশি জেলার ১০ উপজেলা ও দুই পৌরসভা বিএনপির প্রতিটি ইউনিটের সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে নিয়ে মোট ৪১ জন নেতাকে সভায় অংশ নেওয়ার জন্য ডাকা হয়েছে।

এ বিষয়ে আজ রবিবার সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আগামীর সময়কে বলেছেন, ‘জেলা ও উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে নেতারা কথা বলতে চান। বর্তমানে সংসদ অধিবেশন চলমান থাকায় আমার পক্ষে রাঙামাটি যাওয়া সম্ভব হচ্ছে না। তাই তারাই নিজ উদ্যোগে ঢাকায় আসছেন।’

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন বলেছেন, ‘কেন্দ্রের পক্ষ থেকে রাঙামাটির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে জেলা বিএনপির ‘সুপার ফাইভ’ এবং উপজেলা ও পৌর বিএনপির ‘সুপার থ্রি’ নেতাদের নিয়ে সাংগঠনিক বিষয়ে মতবিনিময়ের জন্য ডাকা হয়েছে। সাংগঠনিক কার্যক্রমে গতি বাড়াতেই এ সভার আয়োজন করা হয়েছে।’

অন্যদিকে দীপেন দেওয়ানের অনুসারী জেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম পনির বলেছেন, ‘এই সময়ে দলের এমপিসহ রাঙামাটির কেন্দ্রীয় দুই নেতাকে বাদ দিয়ে কথিত ‘সুপার ফাইভ’ ও ‘সুপার থ্রি’ নেতাদের নিয়ে সভা করলে দলের ঐক্য ক্ষতিগ্রস্ত হতে পারে এবং বিভেদ বাড়তে পারে। এত নেতাকে ঢাকায় ডাকার পরিবর্তে তিনি নিজেই রাঙামাটি যেতে পারতেন।


মীর হেলাল উদ্দিনরাঙামাটিবৈঠক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬

    advertiseadvertise