Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রামে কারখানার বর্জ্যে দূষণ তদন্তের নির্দেশ সিএমএম’র

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ২০:০৪
চট্টগ্রামে কারখানার বর্জ্যে দূষণ তদন্তের নির্দেশ সিএমএম’র

গ্রাফিকস: আগামীর সময়

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে কারখানার তরল বর্জ্যে ভয়াবহ দূষণের অভিযোগ তদন্তের জন্য পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন মুখ্য মহানগর হাকিম (সিএমএম) এ জি এম মনিরুল হাসান সরকার।

গত ১৬ জুন কুয়াইশ-চান্দগাঁও কৃষক উন্নয়ন পরিষদের সভাপতি অরুণ চন্দ্র বণিক ‘সিএমএম, চট্টগ্রাম সমীপে’ অভিযোগ বক্সে একটি লিখিত অভিযোগ দেন।

তার অভিযোগ, নগরীর ৪ নম্বর উত্তর চান্দগাঁও ওয়ার্ডের বাহির সিগন্যালের হলিডে বিল, ব্রাহ্মণ বিল ও চৌধুরী বিল সংলগ্ন এলাকায় কয়েকটি কাগজ, জুতা, পোশাক, সিগারেট, চামড়া, ফিশ প্রসেসিং কারখানা আছে। ওয়েল গ্রুপ, কেডিএস, ফোর এইচ গ্রুপের মতো বড় প্রতিষ্ঠানের কারখানাও আছে।

কারখানাগুলো তাদের বর্জ্য শোধনাগার (ইটিপি) যথাযথভাবে পরিচালনা করে না। এর ফলে রাসায়নিক তরল বর্জ্য উন্মুক্তভাবে বের হয়ে ছড়িয়ে পড়ছে কৃষিজমি, জলাশয় ও লোকালয়ে। এতে ফসল নষ্ট হচ্ছে। মাছ মরছে। জলাশয়ের পানি দূষিত হয়ে এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মধ্যে পড়েছে।

চট্টগ্রাম মহানগর আদালতের প্রশাসনিক কর্মকর্তা দীপেন দাশগুপ্ত জানালেন, সিএমএম অভিযোগ আমলে নিয়ে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের পরিচালককে তদন্ত করে ১১ আগস্ট প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। সিএমএম ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মেট্রোপলিটন এলাকার জাস্টিস অব দ্যা পিস হিসেবে পদাধিকারবলে এ আদেশ দিয়েছেন।

কারখানাগুলোর পরিবেশ ছাড়পত্র, ইটিপি, কৃষিজমি, মাছের খামার ও জলাশয়ের ক্ষতির প্রকৃতি ও সম্ভাব্য কারণ এবং দূষণের বর্তমান অবস্থা কী যাচাই করাসহ মোট ১২টি নির্দেশনা দিয়েছেন আদালত।

চট্টগ্রামসিএমএমদূষণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী