Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

৬ ঘণ্টায় কোরবানির বর্জ্য পরিষ্কারের টার্গেট, প্রস্তুত চসিক

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৭ মে ২০২৬, ২০:৩৬
৬ ঘণ্টায় কোরবানির বর্জ্য পরিষ্কারের টার্গেট, প্রস্তুত চসিক

ফাইল ছবি

চট্টগ্রাম নগরীতে ছয় ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য সিটি করপোরেশনের পরিচ্ছন্ন বিভাগকে সময় বেঁধে দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

সিটি করপোরেশনের কর্মকর্তাদের ভাষ্য, গত বছরের মতো এবারও ১০ হাজার টন বর্জ্য অপাসরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে। সকাল ৮টা থেকে বর্জ্য সংগ্রহের কাজ পুরোদমে শুরুর জন্য কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মেয়র।

চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আলমগীর জানালেন, এবার চট্টগ্রাম নগরী ও জেলা মিলিয়ে সোয়া ৭ লাখের মতো পশু কোরবানির সম্ভাবনা তারা দেখছেন। এর মধ্যে গরু-মহিষ সোয়া ৫ লাখের মতো। ছাগল-ভেড়া মিলিয়ে আরও ২ লাখ কোরবানি হতে পারে। তবে কী পরিমাণ পশু কোরবানি হয়েছে সেটা ঈদুল আজহার এক সপ্তাহ পর তারা প্রকাশ করবেন বলে জানিয়েছেন।

বৃষ্টির কারণে পশু কোরবানি কিছুটা কমতে পারে বলে ধারণা করছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্ম্মা। তিনি বললেন, ‘বৃষ্টি না হলে গতবছরের মতোই কোরবানি হবে। বৃষ্টি হলে হয়তো কিছুটা কমবে। আমরা কম-বেশি ১০ হাজার বর্জ্য অপসারণের টার্গেট নিয়েই প্রস্তুতি সম্পন্ন করেছি।’

৩৭৯টি গাড়ি নিয়ে চসিকের নিজস্ব ৩২০০ শ্রমিক বর্জ্য অপসারণের কাজ করবেন। আর তাদের সঙ্গে থাকবেন চসিকের বিভিন্ন বিভাগের আরও শতাধিক কর্মী।

গাড়ির মধ্যে আছে- ডাম্প ট্রাক, কম্পেক্টর, পে লোডার কাজ করবে। কোনো কর্মী অসুস্থ হয়ে পড়লে জরুরি চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিমও প্রস্তুত থাকবে।

বর্জ্য অপসারণের জন্য নগরীর ৪১ ওয়ার্ডকে উত্তর ও দক্ষিণ-এ দুটি জোনে ভাগ করা হয়েছে বলে জানালেন পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব। তার ভাষ্য, ‘সকাল ৮টা থেকে পাড়া-মহল্লার অলিগলি থেকে কোরবানির বর্জ্য ও পুরনো খড়কুটোসহ বিভিন্ন আবর্জনা সংগ্রহ শুরু হবে। সেগুলো মূল সড়কে নির্দিষ্ট স্থানে জমা রাখা হবে। সকাল ৯টা থেকে ট্রাকে করে বর্জ্য আবর্জনাগারে নিয়ে যাবার কাজ শুরু হবে।’

নগরীর উত্তর-দক্ষিণের ২২টি ওয়ার্ডের বর্জ্য ফেলা হবে আরেফিন নগরের আবর্জনাগারে। পতেঙ্গা-বন্দর এলাকার বাকি ১৯টি ওয়ার্ডের বর্জ্য ফেলা হবে হালিশহরে আবর্জনাগারে। পাশাপাশি পানি ও ব্লিচিং পাউডার ছিটিয়ে শহরকে পরিচ্ছন্ন করা হবে। বর্জ্য অপসারণ সংক্রান্ত যে কোনো বিষয়ে তাৎক্ষণিক যোগাযোগের জন্য দামপাড়া অফিসে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

এছাড়া দুটি হটলাইন নম্বর ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষ তাদের অভিযোগ বা পরামর্শ জানাতে পারবেন নিয়ন্ত্রণ কক্ষে।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ জানালেন, গত মঙ্গলবার পরিচ্ছন্ন বিভাগের কর্মীদের সঙ্গে বৈঠক করে তাদের ৬ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের নির্দেশনা দিয়েছেন। এক্ষেত্রে কোনো গাফেলতি সহ্য হবে না বলে মেয়র কঠোর হুঁশিয়ার করেছেন। দুপুর ২টায় মেয়র নিজে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে যাবেন।

প্রতিটি ওয়ার্ডে নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই করে চসিকের সরবরাহ করা ব্যাগে বর্জ্য জমা নির্দিষ্ট পয়েন্টে রেখে যাওয়ার জন্য কোরবানিদাতাদের অনুরোধ করেছেন মেয়র।

কোরবানিবর্জ্যচট্টগ্রামচসিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    জেলনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি