ফ্লাইওভারে গাছের ঝোপঝাড়, দীর্ঘ যানজট
চট্টগ্রাম অফিস

রবিবার সকাল ১১টায় যানজট ও যাত্রী দুর্ভোগের এই ছবি তোলা হয়েছে নগরীর ষোলশহর ২নং গেইট থেকে জিইসি মোড়ের নামার ফ্লাইওভারে। ছবি : রনি দে
কে বা কারা রাতের অন্ধকারে ফ্লাইওভার থেকে নামার পথে বরই গাছের কাঁটাওয়ালা ঝোপঝাড় ফেলে রেখে যায়। এতে যান চলাচলের পথ সরু হয়ে আসে। লেগে যায় গাড়ির দীর্ঘ যানজট। দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য ফ্লাইওভার ব্যবহার করে যানবাহন মালিকরা। কিন্তু সেখানেও বিপত্তি। কেন কারা কী উদ্দেশ্যে এটি করল তার কোনো সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায়নি।





