Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

‘সড়কে ঘণ্টায় ৪০ কিলোমিটারের বেশি গতি নয়’

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১৯:৩০
শেয়ার করুন:
‘সড়কে ঘণ্টায় ৪০ কিলোমিটারের বেশি গতি নয়’

চট্টগ্রাম নগর ভবনে ‘ওয়ার্ল্ড ডে অফ রিমেমব্রান্স ফর রোড ট্রাফিক ভিকটিমস’ উপলক্ষে আলোচনাসভা

নগরের সড়কে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিতে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন। সড়কে প্রাণহানি ঠেকাতে চালকদের গতিসীমা মেনে চলা, অসুস্থ অবস্থায় গাড়ি না চালানো এবং সহকারীদের হাতে স্টিয়ারিং না দেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।

আজ বুধবার নগর ভবনে সড়কে হতাহতদের স্মরণে বৈশ্বিক দিবস ‘ওয়ার্ল্ড ডে অফ রিমেমব্রান্স ফর রোড ট্রাফিক ভিকটিমস’ উপলক্ষে আয়োজিত সচেতনতামূলক সভায় তিনি এসব কথা বলেন। ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি ও ভাইটাল স্ট্রাটেজিসের সহায়তায় সভার আয়োজন করে চসিক।

সভায় মোহাম্মদ আশরাফুল আমিন বলেছেন, ‘সড়ক নিরাপদ রাখতে চালক, পথচারী, পুলিশ ও সিটি করপোরেশন সবার দায়িত্ব রয়েছে। দায়িত্বশীল আচরণ ও ট্রাফিক আইন মেনে চললে সড়কে প্রাণহানি প্রতিরোধ সম্ভব।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মো. লিয়াকত আলী খান জানান, অতিরিক্ত গতি সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। কয়েক মিনিট সময় বাঁচাতে দ্রুত গাড়ি চালানোর চেয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছানো গুরুত্বপূর্ণ। চালকদের পাশাপাশি পথচারীদেরও ট্রাফিক আইন মানতে হবে।

আরও পড়ুন

চট্টগ্রামে এক বাসায় হঠাৎ বিস্ফোরণ, তিনজন দগ্ধ

২৫ নভেম্বর ২০২৬

মূল প্রবন্ধে ভাইটাল স্ট্রাটেজিসের কারিগরি পরামর্শক আমিনুল ইসলাম সুজন বললেন, ‘সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুতে পুরো পরিবার ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় তরুণ ও কর্মক্ষম মানুষের প্রাণহানি পরিবার ও সমাজের জন্য দীর্ঘমেয়াদি ক্ষতি তৈরি করে।’

দ্রুতগতির গাড়ির ধাক্কায় নিহত পুলিশ কনস্টেবল আবদুল কুদ্দুস মজুমদারের স্ত্রী রাশেদা আখতার স্বামীর মৃত্যুর অভিজ্ঞতা তুলে ধরে চালকদের সতর্কভাবে গাড়ি চালানোর অনুরোধ জানান। ক্যাবের সহসভাপতি এস এম নাজের হোসাইন চালকদের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করার দাবি জানান।

সভায় সভাপতিত্ব করেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন। স্বাগত বক্তব্য দেন চসিকের নির্বাহী প্রকৌশলী মাহমুদ শাফকাত আমিন। এ সময় বিআইজিআরএসের কাজী হেলাল উদ্দিন, নিরাপদ সড়ক আন্দোলনের সাবেক আহ্বায়ক সালমান শামীম, ডেভেলপমেন্ট উইমেন নেটওয়ার্কের জান্নাতুল ফেরদৌস, ইপসার ড. মোরশেদ হাসান মোল্লাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন। সভায় চসিকের ২০ জন গাড়িচালককেও সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করা হয়।

চট্টগ্রামনগর ভবনসড়ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ