Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

সাতসকালে কেন তাদের হাসির তুলকালাম

ইফরাজ নুর, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১২:৩৬
সাতসকালে কেন তাদের হাসির তুলকালাম

ছবি: আগামীর সময়

তারা হাসছেন। সশব্দ হাসি। অট্টহাসি। হাসির তুলকালাম। পাশ দিয়ে কেউ যাওয়ার সময় এই দৃশ্য দেখে অবাক না হয়ে আনন্দে তিনিও হেসে ওঠেন।

সাতসকালে বন্দর নগরী চট্টগ্রামের সিআরবি, ডিসি হিল, লালদিঘী ও বাটালি হিলে এই দৃশ্য একেবারই সাধারণ। হাসির এই প্রতিযোগিতা প্রায় প্রতিদিন চলে।

এ হাসির আয়োজন কোনো কৌতুকের আসর নয়, নাটক সিনেমার অভিনয়ও নয়। বিভিন্ন গ্রুপের সকালের ব্যতিক্রমী স্বাস্থ্যচর্চা।

প্রতিদিন সকাল ৬টা বাজতেই জড়ো হন ডাক্তার, শিক্ষক, ব্যাংকার, ব্যবসায়ীসহ নানা পেশার মানুষ। যেখানে ২৩ বছরের টগবগে যুবকও থাকে। বাদ যান না ৮০ বছরের প্রবীণও। সবাই শরীর ও স্বাস্থ্য ভালো রাখতে চান।

তারা প্রতিদিন সকালে এভাবে কেন হাসেন—এমন প্রশ্নের জবাবে ’ইয়োগা প্রভাতি’ সদস্য রবিন সাহা জানালেন, ‘জীবন-জীবিকার তাগিদে নানা রকম উদ্বেগ ও মানসিক চাপে থাকি। হাসি হলো একটি চমৎকার প্রাকৃতিক ওষুধ, যা মনকে প্রফুল্ল রাখে। সারাদিনের সব ক্লান্তি দূর করে দেয়।’

সিআরবি বলেন কিংবা লালদিঘী সবটায় সবুজে ঘেরা। সুন্দর নির্মল এই প্রাকৃতিক পরিবেশে তাই ছুটে আসেন হাজারো মানুষ।

এদেরই একজন ৭০ বছর বয়সী প্রবীণ রঞ্জন রক্ষিত। আজ থেকে ঠিক ৫০ বছর আগে বড় ভাইয়ের কাছ থেকে ‘যোগবলে রোগ-আরোগ্য’-একটি বই উপহার পাওয়ার পর থেকেই বদলে যায় তাঁর জীবন। পাঁচ দশক ধরে প্রতিদিন হাঁটাহাঁটি ও ব্যায়াম তার জীবনের অবিচ্ছেদ্য অংশ।

রঞ্জন বললেন, ‘এই বয়সেও আমার কোনো ডায়াবেটিস বা হার্টের জটিলতা নেই। অনেকে সময়ের অজুহাতে হাঁটেন না, কিন্তু সুস্থ থাকতে এর কোনো বিকল্প নেই।’

তার সঙ্গে গত ১০ বছর ধরে নিয়মিত হাঁটছেন নির্মল ধর। তিনি জানালেন, ‘যেদিন হাঁটতে আসি না, সেদিন মনে হয় জীবন থেকে কী যেন হারিয়ে ফেলেছি।’

ভোরের এই স্বাস্থ্যরক্ষার কেন্দ্রে গড়ে উঠেছে ‘শতায়ু অঙ্গন’-এর মতো সংগঠনও। সংগঠনের সভাপতি ৬৭ বছর বয়সী মোহাম্মদ রুস্তম আলী জানালেন, ‘প্রতিদিন আমাদের গ্রুপে ১০০ জনেরও বেশি মানুষ এখানে একত্রিত হয়ে নানান কসরতে শরীরচর্চা করেন। ২৯ বছর ধরে হাঁটা-হাসা-ব্যায়াম আমার এই অভ্যাসে পরিণত হয়েছে।’

৫ বছর ধরে নিয়মিত হেঁটে শরীরের পুরোনো ব্যথা দূর করেছেন আশরাফ উদ্দিন। চাকরিজীবন শেষে ঘরে বসে না থেকে শরীর ভালো রাখতে হাঁটাহাঁটিকে বেছে নিয়েছেন গোলাম কাদেরও।

প্রাত্যহিক জীবনের শত ব্যস্ততা ও মানসিক চাপ দূর করে শরীর ও মনকে সতেজ রাখতেই ভোরের এই রকম পথচলা। চিকিৎসাবিজ্ঞানেও একই কথা বলা হয়েছে।

ডায়াবেটিস রোগের চিকিৎসক ডা. ইশতিয়াক আজিজ খান জানালেন, উচ্চস্বরে হাসলে মাথা ঘাঁড় মুখের সকল পেশি সক্রিয় হয়ে উঠে। ফুসফুস ও হৃদপিন্ড একইভাবে রক্ত চলাচল বাড়ে। দেহমনকে সতেজ করে।

শরীরচর্চা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস