Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

বিভাগে ডেঙ্গুতে মৃত্যুর ৮১ শতাংশই চট্টগ্রাম জেলায়

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪১
বিভাগে ডেঙ্গুতে মৃত্যুর ৮১ শতাংশই চট্টগ্রাম জেলায়

গ্রাফিকস: আগামীর সময়

চট্টগ্রাম বিভাগে চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ১৬ জনের মধ্যে ১৩ জনই চট্টগ্রাম জেলার বাসিন্দা। অর্থাৎ বিভাগের মোট মৃত্যুর ৮১ শতাংশই হয়েছে এই জেলায়। একই সময়ে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৪৮ জন, যা বিভাগে মোট আক্রান্তের ৩৬ শতাংশ।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে পাওয়া তথ্যে এসব জানা গেছে।

ডেঙ্গুতে মৃত্যুর দিক থেকে নারী ও শিশুর সংখ্যা বেশি। বিভাগের মৃত ১৬ জনের মধ্যে ১২ জন নারী ও চারজন পুরুষ। মৃতদের মধ্যে চার শিশুও রয়েছে।

গত ১১ সেপ্টেম্বর চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম তাসমিম (৪)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ডেথ রিভিউ প্রতিবেদন শেষে গতকাল মঙ্গলবার তালিকায় শিশুটির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বী জানিয়েছেন, নারী ও শিশুদের জ্বর বা শারীরিক সমস্যাকে অবহেলা করার প্রবণতা রয়েছে। ফলে অনেকেই দেরিতে হাসপাতালে বা চিকিৎসকের কাছে যান। এ কারণে তাদের মধ্যে মৃত্যুর হার বেশি।

চলতি বছর চট্টগ্রাম বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৮ হাজার ৪৮২ জন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী চট্টগ্রাম জেলায়। এরপর কক্সবাজারে ১ হাজার ২৯০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এ জেলায় একজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

ডেঙ্গুতে আক্রান্ত বাড়ছে, শঙ্কায় চট্টগ্রাম

১৪ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় চমেক হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৭৫ জন। তিন পার্বত্য জেলার মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে বান্দরবানে। সেখানে ৮৬৩ জন চিকিৎসা নিয়েছেন। মারা গেছেন দুজন। আক্রান্তের সংখ্যায় বিভাগের মধ্যে বান্দরবান চতুর্থ অবস্থানে রয়েছে। সবচেয়ে কম ১১২ জন রোগী পাওয়া গেছে রাঙামাটিতে।

আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে চট্টগ্রাম জেলা সবচেয়ে এগিয়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৮৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮৫ জন। বিভাগের অন্যান্য জেলায় চিকিৎসাধীন রয়েছেন আরও ৯০ জন।

বিভাগীয় স্বাস্থ্য বিভাগের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত কয়েক বছর আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চট্টগ্রাম বিভাগে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকে। চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনেই আক্রান্তের সংখ্যা গত বছরের পুরো সেপ্টেম্বরকে ছাড়িয়ে গেছে।

গত বছরের সেপ্টেম্বরে বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৫১৪ জন। মারা গিয়েছিলেন চারজন। চলতি বছরের প্রথম ১৪ দিনে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৯৮ জন। এ সময়ে মারা গেছেন নয়জন।

গত বছর চট্টগ্রাম বিভাগে মোট ১৫ হাজার ৬৩৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে মারা যান ৩১ জন। এর আগে ২০২৩ সালে বিভাগে ডেঙ্গুর সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়। ওই বছর ৪৪ হাজার ৫১৫ জন আক্রান্তের বিপরীতে মারা যান ১২৬ জন। ২০২৪ সালে আক্রান্ত হন ১৫ হাজার ৪৫০ জন। মারা যান ৫৫ জন।

ডেঙ্গুচট্টগ্রামমৃত্যুশিশু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

    মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই