Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

গাঁজার টাকার জন্য সন্তান বিক্রির চেষ্টা বাবার

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৬
গাঁজার টাকার জন্য সন্তান বিক্রির চেষ্টা বাবার

উদ্ধার করা শিশু

ট্রাক চালকের সহকারী লোকমান হোসেন সাগর। পুলিশের ভাষ্য, নিয়মিত ইয়াবা-গাঁজা সেবন করেন লোকমান। হাতে টাকা না থাকলে ‘উন্মাদ’ হয়ে যান। এমনই এক পরিস্থিতিতে লোকমান নিজের ২০ মাস বয়সী সন্তানকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছিলেন। তবে পুলিশ শিশুটিকে উদ্ধার করেছে।

গতকাল শনিবার গভীর রাতে চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার যুগী চাঁদ মসজিদ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে দেয় পুলিশ।

সদরঘাট থানার ওসি একরাম উল্লাহ আগামীর সময়কে বললেন, ‘লোকমান মাদকাসক্ত। ইনকামের ওপর নির্ভর করে কখনো ইয়াবা, কখনো গাঁজা সেবন করেন। গত রাতে স্ত্রীর কাছে টাকা চেয়ে না পেয়ে নিজের মেয়েকে নিয়ে বেরিয়ে গিয়েছিলেন বিক্রির জন্য। ট্রিপল নাইনে (৯৯৯) কল পেয়ে আমরা শিশুটিকে উদ্ধার করি।’

লোকমান হোসেন সাগরের (২৭) বাড়ি কুমিল্লা জেলায়। স্ত্রী গৃহপরিচারিকা সীমা আক্তার (২৬) ও মেয়ে ফাতেমাকে নিয়ে চট্টগ্রাম নগরীর পশ্চিম মাদারবাড়ি পানির ট্যাঙ্ক এলাকায় ভাড়া বাসায় থাকেন।

ওসি একরাম জানালেন, রাত সাড়ে ১১টার দিকে মেয়েকে নিয়ে বাসা থেকে বেরিয়ে মোবাইল বন্ধ করে দিয়েছিলেন লোকমান। মেয়েটিকে যুগী চাঁদ মসজিদ এলাকায় তার খালাতো ভাইয়ের কাছে নিয়ে যান। বিক্রির কথা বললে খালাতো ভাই কৌশলে ফাতেমাকে নিজের হেফাজতে নিয়ে নেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় লোকমানের অবস্থান শনাক্ত করে রাতেই শিশুটিকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় সীমা আক্তার তার স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত কোনো অভিযোগ করেননি। তবে পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন ওসি একরাম উল্লাহ।

সন্তান বিক্রির চেষ্টাচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস