বাস চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

গ্রাফিকস: আগামীর সময়
চট্টগ্রাম-কক্সবাজার সড়কের চন্দনাইশ এলাকায় যাত্রীবাহী এসি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার বিকাল ৪টার দিকে চন্দনাইশের শাহ সুফি মাজার গেট এালাকায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় অটোরিকশার চালকসহ তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন লোহাগাড়া উপজেলার তোফায়েল মো. মোরসালিন (২২) ও চন্দনাইশের আবদুর গফুর (৫৫)। আহত যাত্রী সানজিদা আক্তার সুমাইয়া (২১), আরিফ (৪০) ও সিএনজিচালক সাইমুন হোসেন (২০) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, কক্সবাজারমুখী ‘তিশা প্লাটিনা’ নামের এসি বাস পটিয়ামুখী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে সিএনজিচালকসহ পাঁচ সিএনজিযাত্রী গুরুতর আহত হন।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহউদ্দিন চৌধুরী বলেছেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে চন্দনাইশ বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তোফায়েল মোরসালিনকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে আবদুর গফুর নামের অপর একজন মারা যান। আহত বাকি তিনজনকে চট্টগ্রাম পাঠানো হয়েছে।
তিনি জানান, বাস ও চালক সোলায়মান আটক রয়েছে। অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেছে।





