Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

আর্জেন্টিনার ম্যাচ বড় পর্দায় দেখানো হবে যেসব স্থানে

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১৬:১১
আর্জেন্টিনার ম্যাচ বড় পর্দায় দেখানো হবে যেসব স্থানে

সংগৃহীত ছবি

বিশ্বকাপ ফুটবলে আজ সোমবার রাতে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ। ফুটবল বিশ্বের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার এই ম্যাচ ঘিরে চট্টগ্রামে বইছে উৎসবের আমেজ। বড় পর্দায় খেলা দেখানোর নানা আয়োজন করা হয়েছে নগর জুড়ে।

আজ সোমবার রাত ১১টায় ডালাসে গ্রুপ পর্বে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া।

প্রিয় দল আর্জেন্টিনাকে সমর্থন জানাতে নগরীর বিভিন্ন মোড়, মাঠ ও উন্মুক্ত স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছেন ফুটবলপ্রেমীরা।

দুই নম্বর গেট এলাকায় বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছেন আর্জেন্টিনা দলের কয়েকজন সমর্থক। এ ছাড়া কাজীর দেউড়ি, চেরাগি পাহাড় মোড়, দুই নম্বর গেট, হালিশহর বিশ্বকলোনিসহ বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন চলছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে বরাবরের মতো বড় পর্দায় আর্জেন্টিনার ম্যাচ দেখানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

নগরীর কর্নেল হাটের বিশ্বব্যাংক আবাসিক এলাকার বাসিন্দা ও বড় পর্দায় খেলা দেখানোর আয়োজকদের একজন সুমন শীল। তিনি জানান, ‘এলাকার ছোট বড়, তরুণ-বয়স্ক—সবাই যেন একসঙ্গে বসে খেলার আমেজ উপভোগ করতে পারি। সেই চিন্তা থেকেই বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছি। বিশেষ করে আমার ব্রাজিল সমর্থক বন্ধুদেরও দাওয়াত দিয়েছি, যেন তারা আমাদের সঙ্গে বসে আর্জেন্টিনার শৈল্পিক ফুটবল উপভোগ করতে পারে।’

আর্জেন্টিনার ফুটবলভক্তদের প্রত্যাশা, আজকের ম্যাচে লিওনেল মেসিরা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জয় তুলে নেবে আর্জেন্টিনা। আর সেই জয় উদযাপনে প্রস্তুত নগরীর হাজারো সমর্থক। খেলা শুরুর আগেই চট্টগ্রামের বিভিন্ন সড়ক, অলিগলি ও পাড়ায়-পাড়ায় উড়ছে আকাশি-সাদা পতাকা। জার্সি, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে চারপাশ।

নগরীর কাজীর দেউড়ি মোড়ে বিশাল স্ক্রিনে দেখানোর আয়োজন করেছে যুবদলনেতা সৌরভ প্রিয় পালসহ তার বন্ধুরা। এ নিয়ে প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা।

আর্জেন্টিনা ও অস্ট্রিয়া উভয় দলই নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। ডালাসে গ্রুপ 'জে'-এর ম্যাচটি দুই দলের জন্য গুরুত্বপূর্ণ। তাই আজকের রাত শুধু একটি ফুটবল ম্যাচের নয়, বরং চট্টগ্রামের আর্জেন্টিনা সমর্থকদের কাছে এটি আনন্দ, উন্মাদনা আর মিলনমেলার এক উৎসবের রাতে পরিণত হতে যাচ্ছে।

আর্জেন্টিনাচট্টগ্রামবড় পর্দা
    শেয়ার করুন:
    Advertisement
    ২০২৭ সালের ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল

    ২০২৭ সালের ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:২১

    আড়াই ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

    আড়াই ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:৫৭

    সীমান্ত উত্তেজনার মধ্যেই কেন চীন সফরে অজিত দোভাল

    সীমান্ত উত্তেজনার মধ্যেই কেন চীন সফরে অজিত দোভাল

    ২৪ আগস্ট ২০২৬, ১৭:৪৪

    বিনাবিচারে রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল আটকে রাখা বন্ধ করুন: এইচআরডব্লিউ

    বিনাবিচারে রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল আটকে রাখা বন্ধ করুন: এইচআরডব্লিউ

    ২৪ আগস্ট ২০২৬, ১৫:৫২

    বঙ্গোপসাগরে ১৩ জেলেকে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৫

    বঙ্গোপসাগরে ১৩ জেলেকে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৫

    ২৪ আগস্ট ২০২৬, ২২:১০

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    ২৪ আগস্ট ২০২৬, ২২:৫৯

    ধর্ষণের শিকার শিশুটির সন্তানের বাবা সেই মাদ্রাসা শিক্ষকই

    ধর্ষণের শিকার শিশুটির সন্তানের বাবা সেই মাদ্রাসা শিক্ষকই

    ২৪ আগস্ট ২০২৬, ২০:৫৪

    হাইকোর্টের রায়েও বহাল থাকবে হিটুর ফাঁসি, আশা আছিয়ার মায়ের

    হাইকোর্টের রায়েও বহাল থাকবে হিটুর ফাঁসি, আশা আছিয়ার মায়ের

    ২৪ আগস্ট ২০২৬, ২০:১০

    দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে কেনা হচ্ছে দুই কার্গো এলএনজি

    দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে কেনা হচ্ছে দুই কার্গো এলএনজি

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:১৬

    ‘দুজন ইয়াবাখোর নাকি একে একে চারজনকে মারছে, এটা হয়!’

    ‘দুজন ইয়াবাখোর নাকি একে একে চারজনকে মারছে, এটা হয়!’

    ২৪ আগস্ট ২০২৬, ২১:৫৫

    নুসরাত হত্যা: ১৬ আসামির ১০ জনই খালাস যে কারণে

    নুসরাত হত্যা: ১৬ আসামির ১০ জনই খালাস যে কারণে

    ২৪ আগস্ট ২০২৬, ১৮:০৫

    গুদাম ভেঙে সার নিয়ে যাওয়া বিরাট সতর্কবার্তা

    গুদাম ভেঙে সার নিয়ে যাওয়া বিরাট সতর্কবার্তা

    ২৫ আগস্ট ২০২৬, ০৪:১৩

    জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন

    জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন

    ২৫ আগস্ট ২০২৬, ০২:৪৯

    তেহরান সফরের আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ পাকিস্তানের সেনাপ্রধানের

    তেহরান সফরের আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ পাকিস্তানের সেনাপ্রধানের

    ২৪ আগস্ট ২০২৬, ১৭:০৩

    জামায়াতের ছায়া মন্ত্রিসভায় শফিকুর প্রধানমন্ত্রী, আযাদ স্বরাষ্ট্রমন্ত্রী

    জামায়াতের ছায়া মন্ত্রিসভায় শফিকুর প্রধানমন্ত্রী, আযাদ স্বরাষ্ট্রমন্ত্রী

    ২৫ আগস্ট ২০২৬, ০৭:৩৪

    advertiseadvertise