দীর্ঘ অপেক্ষার পর আজ শেষ হতে যাচ্ছে বিশ্বকাপের মহাযজ্ঞ। ১০৪টি ম্যাচের অপেক্ষোর পর এক রাতেই নির্ধারিত হবে ফুটবলের নতুন বিশ্বচ্যাম্পিয়ন। কারও জন্য এটি হবে উচ্ছ্বাসে ভেসে যাওয়ার মুহূর্ত, আবার কারও জন্য বুকভাঙা হতাশার। আজ রবিববার রাত ১টায় যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী এই ম্যাচকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়েও বিরাজ করছে উৎসবের আমেজ। বিশেষ করে ফাইনালে আর্জেন্টিনার জায়গা করে নেওয়ায় ক্যাম্পাসে উত্তেজনা পৌঁছেছে ভিন্ন মাত্র...