Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রামে এবার চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ২০:১৬
চট্টগ্রামে এবার চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

হাটহাজারী মডেল থানা

চট্টগ্রামের হাটহাজারীতে একটি নির্মাণাধীন ভবন লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ওই ভবন মালিকের অভিযোগ, বিদেশি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কয়েকবার কল দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা হামলা করেছে।

আজ রবিবার সকালে হাটহাজারী থানার বড়দিঘীরপাড় এলাকায় মোহাম্মদ জসিম উদ্দিন নামে এক ব্যবসায়ীর নির্মাণাধীন ১০তলা ভবনে এ ঘটনা ঘটেছে। পুলিশের ধারণা, বিদেশে পলাতক ভয়ংকর সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছে।

একইভাবে গত ১৩ জুলাই দুপুরে নগরের বাকলিয়া এক্সেস রোডে ‘ডিজিটাল ডটনেট’ (ডিডিএন) নামে একটি ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়। হামলার দুই দিন আগে প্রতিষ্ঠানটির মালিক আদিল বিন মামুনকে বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কল দিয়ে এককালীন দুই কোটি ও মাসে ১০ লাখ টাকা চাঁদা চাওয়া হয়েছিল। কলদাতা নিজেকে সন্ত্রাসী ডেভিড মামুন নামে পরিচয় দিয়েছিলেন। চাঁদা না দেওয়ায় হামলার অভিযোগে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চকবাজার থানায় মামলা করা হয়।

আরও পড়ুন

দুধ-কলা দিয়ে যাদের পুষলেন, কি কাজে এলো?

২৬ জুলাই ২০২৬

সন্ত্রাসী ডেভিড ইমনের প্রকৃত নাম মোবারক হোসেন ইমন। বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত ইমন। চাঁদার জন্য চট্টগ্রামের বিভিন্ন আবাসিক ভবন, ব্যবসাপ্রতিষ্ঠানে এই সন্ত্রাসী গ্রুপের হামলার একাধিক ঘটনা আছে।

চট্টগ্রাম জেলা পুলিশের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানালেন, ভবন মালিক জসিম উদ্দিন অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এতে তিনি উল্লেখ করেছেন, গত এক মাস ধরে তাকে কয়েকবার কল করে চাঁদা দাবি করা হয়েছে। তবে কলদাতা নিজের পরিচয় উল্লেখ করেননি।

‘কয়েকদিন আগে চট্টগ্রাম সিটিতে একটি ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। সেই হামলায় যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে, বড়দিঘীরপাড়ের ঘটনায়ও তারা জড়িত কি-না সেটা তদন্ত করে দেখছি। সিসিটিভি ফুটেজ দেখে আমরা কয়েকজনকে শনাক্ত করেছি। এখন তাদের গ্রেপ্তারের চেষ্টা করছি’ – বলেন তারেক আজিজ।

পুলিশ জানায়, নির্মাণাধীন ভবনটির মালিক মোহাম্মদ জসিম উদ্দিনের বড়দিঘীরপাড় এলাকায় একটি পাইকারি মুদি দোকান আছে। টেম্পোতে করে মুখে মাস্ক পরা ৭-৮ জন সশস্ত্র ব্যক্তি তার নির্মাণাধীন বাড়িতে ঢুকে প্রথমে শ্রমিকদের মারধর শুরু করে। এরপর বিভিন্ন আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

চট্টগ্রামহাটহাজারীচাঁদানির্মাণাধীন ভবন ভাঙচুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে

    সুযোগ থাকা সত্ত্বেও মুগদা হাসপাতালের রোগীদের বাইরে টেস্ট করানো হচ্ছে