চট্টগ্রামের হাটহাজারীতে একটি নির্মাণাধীন ভবন লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ওই ভবন মালিকের অভিযোগ, বিদেশি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কয়েকবার কল দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা হামলা করেছে।আজ রবিবার সকালে হাটহাজারী থানার বড়দিঘীরপাড় এলাকায় মোহাম্মদ জসিম উদ্দিন নামে এক ব্যবসায়ীর নির্মাণাধীন ১০তলা ভবনে এ ঘটনা ঘটেছে। পুলিশের ধারণা, বিদেশে পলাতক ভয়ংকর সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছে।একইভাবে গত ১৩ জুলাই দুপুরে নগরের বাক...