Agamir Somoy E-Paper
রবিবার, ৭ জুন, ২০২৬
আগামীর সময়
নিজ খরচে ফলক পরিষ্কার করেন সোহেল
রবিবার, ৭ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

ট্রেনের সঙ্গে বালুর ট্রাকের সংঘর্ষ, ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বিঘ্নিত

জ্যেষ্ঠ প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১১:১৮
ট্রেনের সঙ্গে বালুর ট্রাকের সংঘর্ষ,  ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বিঘ্নিত

ফাইল ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ের বড়তাকিয়া ও চিনকি আস্তানা এলাকার মাঝামাঝি একটি অরক্ষিত রেলগেটে সিলেটগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে একটি বালুবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। পরবর্তীতে ঢাকামুখী (আপ) লাইন পরিষ্কার করা হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রামমুখী (ডাউন) লাইনটি বন্ধ রয়েছে।

রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি সকাল পৌনে নয়টার দিকে বড়তাকিয়া ও চিনকি আস্তানার মাঝামাঝি একটি অরক্ষিত লেভেল ক্রসিং পার হওয়ার সময় লাইনে উঠে পড়া একটি বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কায় ট্রাকটি রেললাইনের ওপর কাত হয়ে পড়ে গিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। তবে ট্রেন ও ট্রাকের গতি কম থাকায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনের যাত্রীরা সবাই অক্ষত ও নিরাপদ রয়েছেন।

দুর্ঘটনার পর পরই রেললাইনের ওপর থেকে বালুবাহী ট্রাকটি সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। সকাল ১০টা ৪০ মিনিটের দিকে আপ লাইন (ঢাকামুখী) পরিষ্কার করা হলে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। তবে ডাউন লাইন (চট্টগ্রামমুখী) এখনো বন্ধ থাকায় ঢাকাগামী ও চট্টগ্রামগামী বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। এর মধ্যে চট্টগ্রামমুখী ‘বিজয় এক্সপ্রেস’ চিনকি আস্তানা স্টেশনে এবং আন্তঃনগর ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ফেনী স্টেশনে আটকে আছে। ফলে ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) ফারহান মাহমুদ ১১টার দিকে জানান, ‘বালুবাহী ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষের কারণে রেললাইন বন্ধ হয়ে গিয়েছিল। আমাদের কর্মীরা দ্রুত কাজ করে আপ লাইনটি (ঢাকামুখী) পরিষ্কার করতে প্রায় দুই ঘণ্টা সময় নেন। এরপর পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে গেছে। বর্তমানে ডাউন লাইন (চট্টগ্রামমুখী) পরিষ্কার করার কাজ দ্রুতগতিতে চলছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই এই লাইনেও ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অরক্ষিত রেলগেটে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে বালুর ট্রাকটি কাত হয়ে পড়েছিল। এতে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। সিগন্যাল ও লাইন এখন আংশিক স্বাভাবিক হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং পুলিশ ঘটনাস্থলে রয়েছে।’

    শেয়ার করুন:
    Advertisement
    সাত মন্ত্রীকে অনেক প্রশ্ন

    সাত মন্ত্রীকে অনেক প্রশ্ন

    ০৭ জুন ২০২৬, ০১:৫৮

    ওএসডিতে তারা দারুণ খুশি

    ওএসডিতে তারা দারুণ খুশি

    ০৭ জুন ২০২৬, ০৬:০৭

    তুরস্কের ড্রোন তৈরি হবে বাংলাদেশে

    তুরস্কের ড্রোন তৈরি হবে বাংলাদেশে

    ০৭ জুন ২০২৬, ০০:০৮

    কলাপাড়ায় বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ১, আহত ৮

    কলাপাড়ায় বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ১, আহত ৮

    ০৭ জুন ২০২৬, ০০:৪০

    বোয়ালখালীর পাহাড়ে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

    বোয়ালখালীর পাহাড়ে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

    ০৭ জুন ২০২৬, ০১:১২

    ভোজ্য তেলের চাহিদা মেটাতে বাড়ছে তিল চাষ

    ভোজ্য তেলের চাহিদা মেটাতে বাড়ছে তিল চাষ

    ০৭ জুন ২০২৬, ০১:৩৭

    রাজনীতিতেই থাকতে চান ছাত্রদল নেতা তরিকুল ইসলাম

    রাজনীতিতেই থাকতে চান ছাত্রদল নেতা তরিকুল ইসলাম

    ০৭ জুন ২০২৬, ০২:৩৮

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার দাবি

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার দাবি

    ০৭ জুন ২০২৬, ০৩:২৪

    ‘কামলা’ সম্বোধনকে কেন্দ্র করে দিনমজুরকে পিটিয়ে হত্যা

    ‘কামলা’ সম্বোধনকে কেন্দ্র করে দিনমজুরকে পিটিয়ে হত্যা

    ০৭ জুন ২০২৬, ০৪:২৫

    নিজ খরচে ফলক পরিষ্কার করেন সোহেল

    নিজ খরচে ফলক পরিষ্কার করেন সোহেল

    ০৭ জুন ২০২৬, ০৩:৩৩

    শিক্ষক থেকে প্রবাসী, শেষে ঋণের চাপে মৃত্যু

    শিক্ষক থেকে প্রবাসী, শেষে ঋণের চাপে মৃত্যু

    ০৭ জুন ২০২৬, ০৫:০৫

    কালীগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পল্লী চিকিৎসক আটক

    কালীগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পল্লী চিকিৎসক আটক

    ০৭ জুন ২০২৬, ০৪:০১

    পলাতক বাসচালক মাগুরা থেকে গ্রেপ্তার

    পলাতক বাসচালক মাগুরা থেকে গ্রেপ্তার

    ০৭ জুন ২০২৬, ০৫:২৭

    চিকিৎসক সংকটে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স, ভোগান্তিতে দুই লাখ মানুষ

    চিকিৎসক সংকটে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স, ভোগান্তিতে দুই লাখ মানুষ

    ০৭ জুন ২০২৬, ০৫:৫৮

    বদলি নেমে ব্রাজিলকে জেতালেন এন্দ্রিক

    বদলি নেমে ব্রাজিলকে জেতালেন এন্দ্রিক

    ০৭ জুন ২০২৬, ০৬:৩৩

    advertiseadvertise