Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

রবীন্দ্র জন্মজয়ন্তীতে ‘তোমার সঙ্গে প্রাণের খেলা’

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ০৮ মে ২০২৬, ১৮:৪১
রবীন্দ্র জন্মজয়ন্তীতে ‘তোমার সঙ্গে প্রাণের খেলা’

ছবি: আগামীর সময়

প্রেম, ভালোবাসা, বিরহ, বেদনার-গানে গানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদ্যাপন করলো অভ্যুদয় সঙ্গীত অঙ্গন। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকালে দেওয়ানজি পুকুর পাড়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হলো ‘আহা তোমার সংগে প্রাণের খেলা’ শীর্ষক গীতি আলেখ্য।

কবিগুরুর একগুচ্ছ গান নিয়ে ‘কবি প্রণাম’ নামে এই সংগীতায়োজনটি ছিল মনকাড়া। গান ও কথামালায় সাজানো আলেখ্যটি মন ছুঁয়েছে রবীন্দ্রপ্রেমীদের। কখনও একক, কখনো দ্বৈত আবার সমবেত কণ্ঠে রবীন্দ্রনাথের পূজা, প্রেম এবং প্রকৃতি পর্যায়ের গান পরিবেশন করেন শিল্পীরা। সংগীত পরিচালনা করেন রবীন্দ্র সংগীত শিল্পী শ্রেয়সী রায়।

সংগঠনের শিশুসহ নানা বয়সী শিল্পী এতে অংশ নেন। শুরুতে সাদা পোশাকে সজ্জ্বিত একঝাঁক শিশু জন্মজয়ন্তীর দুয়ার খুলে দিল। সমবেত কণ্ঠে শিশুদের ‘মাটি তোদের ডাক দিয়েছে’ গানটি হৃদয় ছোঁয়া ছিল। শিশুশিল্পীদের কণ্ঠে আরও শোভা পায়, ‘হে সখা মম হৃদয়ে রহো’- পূজা পর্যায়ের গানটি।

এর পর ‘তোমায় গান শোনাব ওগো দুঃখ জাগানিয়া ‘ সমস্বরে গানটির মধ্য দিয়ে বড়দের পরিবেশনা শুরু হয়। প্রেম পর্যায়ের গানটি ১৯২৩ সালে রচনা করেন কবিগুরু। গানটিতে প্রেম বিরহের অপূর্ব এক আবেশ।

পরে ঊর্বসীর কণ্ঠে ‘দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি’ বা শর্মিলা ব্যনার্জির ‘অলি বার বার ফিরে যায়’ কিংবা প্রিয়ন্তীর ‘ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে’ গানের মধ্য দিয়ে বৈশাখী সকালে প্রেমের বার্তা ছড়িয়ে পড়ে।

এ ছাড়া পান্না দাশ গেয়েছেন ‘ফিরে যাও কেন’ গানটি। ‘যা ছিল কালো ধলো তোমার রঙে রাঙা হলো’ গানে বিদায়ী বসন্তকে মনে করিয়ে দিলেন ঝুলন। কামনাশীষের ‘আরো আরো প্রভু,’ এলড্রিনের কণ্ঠে ‘আমার জীবন পাত্র ‘ আর ডালিয়া বড়ুয়ার ‘এ পথ গেছে’ গানগুলোতে করতালি পড়েছে। শ্রেয়সী রায়ের ‘দেখো সখা’ এবং আদৃতা রুদ্রের ‘আহা তোমার সংগে প্রানের খেলা’ গান দুটিতে মুগ্ধতা ছড়ায়।

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে মিলনায়তনে ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে পৃথক অনুষ্ঠানের আয়োজন করে।

রবীন্দ্র জন্মজয়ন্তীরবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা থিয়েটার ইনস্টিটিউটতোমার সংগে প্রাণের খেলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    গভীর সতর্কবার্তা

    গভীর সতর্কবার্তা

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা