Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

‘রেকর্ড বৃষ্টিতেও চট্টগ্রাম পুরোপুরি ডোবেনি’ সমন্বয় সভায় সন্তোষ প্রকাশ

জ্যেষ্ঠ প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১৯:৩৬
‘রেকর্ড বৃষ্টিতেও চট্টগ্রাম পুরোপুরি ডোবেনি’ সমন্বয় সভায় সন্তোষ প্রকাশ

বৃহস্পতিবার বিকালে চসিকের সম্মেলন কক্ষে জলাবদ্ধতা নিরসনে গঠিত ১৯ সদস্যের সমন্বয় কমিটির সভা— সংগৃহীত

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করার নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

আজ বৃহস্পতিবার বিকালে চসিকের সম্মেলন কক্ষে জলাবদ্ধতা নিরসনে গঠিত ১৯ সদস্যের সমন্বয় কমিটির এক জরুরি সভায় সভাপতিত্বকালে তিনি এই নির্দেশনা দেন।

সভায় মেয়র জানান, গত শনিবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চট্টগ্রামে মোট বৃষ্টিপাত হয়েছে প্রায় ১ হাজার ১৯ মিলিমিটার, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে গত মঙ্গলবার বিকাল তিনটা থেকে বুধবার বিকাল তিনটা পর্যন্ত এক দিনেই বৃষ্টিপাত হয় ৪১২ দশমিক ৩ মিলিমিটার, যা এযাবৎকালের একদিনের সর্বোচ্চ রেকর্ড। এর আগে ১৯৮৩ সালে ৪০৭ মিলিমিটার এবং ২০০৭ সালে ৪০৮ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড ছিল। যেখানে ২০০৭ সালের সেই বৃষ্টিতে পাহাড়ধস ও বন্যায় প্রাণ হারিয়েছিলেন প্রায় ১২৭ জন।

মেয়র বলছিলেন, ‘এমন নজিরবিহীন বৃষ্টিপাতের পরও চট্টগ্রাম শহর পুরোপুরি বন্যাকবলিত হয়নি, এ জন্য শুকরিয়া আদায় করছি।’ জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্পগুলোর কাজ এগিয়ে না নেওয়া গেলে এই পরিমাণ বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ হতো বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

টানা বর্ষণে পানির নিচে হাতিয়া, কৃষি-মৎস্য খাতে ক্ষতির আশঙ্কা

০৯ জুলাই ২০২৬

সভায় মেয়র জানান, ২০২৫ সালের তুলনায় এ বছর জলাবদ্ধতা প্রায় ৬০ শতাংশ কমিয়ে আনা সম্ভব হয়েছে। এক সময় দিনের পর দিন পানির নিচে থাকা বহদ্দারহাট, মুরাদপুর, জিইসি মোড়, বাকলিয়া, চকবাজার ও ২ নম্বর গেট এলাকায় এখন আর জলাবদ্ধতা হয় না। চসিকের অধীন বাস্তবায়নাধীন বারইপাড়া খাল প্রকল্পের কাজ ৯৮ শতাংশ শেষ হয়েছে, যার সুফলেই বহদ্দারহাট-মুরাদপুর এলাকার পানি নিষ্কাশন সম্ভব হয়েছে। বাকি হিজড়া খাল, জামালখান খাল, রামপুরা খাল, বামনশাহী খাল ও চাক্তাই খালসহ কয়েকটি খালের কাজ বর্ষার পর তিন থেকে ছয় মাসের মধ্যে শেষ করার পরিকল্পনার কথা জানান তিনি। এছাড়া নতুন করে চিহ্নিত ৪০টি খালের কাজও পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে বলে জানান মেয়র। বিভিন্ন এলাকায় খাল ও নালা দখল হয়ে যাওয়া, ড্রেন সিমেন্টিং করে বন্ধ করে দেওয়া এবং বক্স কালভার্ট নষ্ট হয়ে যাওয়ার কারণে অনেক জায়গায় পানি নিষ্কাশনে সমস্যা হচ্ছে। এসব প্রতিবন্ধকতা চিহ্নিত করে দ্রুত অপসারণের ওপর গুরুত্ব দেওয়া হয় সভায়। পাহাড়ি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার প্রক্রিয়াও অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়।

সভায় সিদ্ধান্ত হয়, চলতি বর্ষা মৌসুমে সব সংস্থা সমন্বিতভাবে কাজ করবে এবং জলাবদ্ধতা নিরসনসংক্রান্ত প্রকল্পগুলোর অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করে দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করা হবে।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম, বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শামছুল আলম, চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিনসহ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ড, আবহাওয়া অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা।

চট্টগ্রামসমন্বয় কমিটির সভাচট্টগ্রাম সিটি কর্পোরেশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট