Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রামের আকাশে উজ্জ্বল রঙধনু

রফিকুল বাহার
রফিকুল বাহার
agamir somoy
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১৮:৪২
চট্টগ্রামের আকাশে উজ্জ্বল রঙধনু

পূর্ব আকাশে রঙধনু। ছবি : রনি দে

কোথায়ও নীল আকাশ। আবার কোথাও মেঘে ঢাকা। এর ভেতর দক্ষিণ-উত্তরের দিগন্তবিস্তৃত আকাশজুড়ে এক ফালি রঙের উৎসব। তাও আবার বাঁকানো। দেখতে আধ-গোলাকার। সময় তখন ৫টা ৫০ মিনিট। ঠিক উল্টো প্রান্তে পশ্চিম আকাশ থেকে শেষ বিকেলের রোদের ঝিলিক। চট্টগ্রামের মানুষ আকাশের এমন প্রাকৃতিক রূপ অনেক দিন দেখেনি। স্থায়িত্ব যতো কম হোক না কেন, রঙধনুর উজ্জ্বল আভা ঠিকরে পড়েছে নগরজুড়ে।

দিনের আবহাওয়া বেশ তপ্ত ছিল। ক্ষণে ক্ষণে রোদ-বৃষ্টি-মেঘের উঁকি ছিল ইঁদুর-বিড়াল খেলার মতোই। এর মধ্যে আকাশে এমন উজ্জ্বল রঙধনু মনপ্রাণ জুড়িয়ে দেয়। ৫ মিনিট স্থায়িত্বের এই নীল-হলুদ-লাল রঙের গোলাকার দৃশ্য যেন শিল্পীর পটে আঁকা ছবি। এতে কতো প্রাণ কতো উচ্ছ্বাস আর আবেগের হোলিখেলা।

রঙধনু বাংলায়। ইংরেজিতে রেইনবো। এর অর্থ আবার অন্যভাবে ব্যাখ্যা করা আছে। সাত রঙের সংমিশ্রণকে সংক্ষেপে বলা হয় ‘বেনীআসহকলা’। বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা ও লাল। সাত রঙের আভা দূর আকাশে খুব একটা অনুভূত হয় না। নীল-হলুদ-লাল রঙই বেশি দৃশ্যমান। আকাশে কেন হঠাৎ এমন রঙের উৎসব তাও আবার ক্ষণিকের।

এর বিজ্ঞানসম্মত ব্যাখ্যাও রয়েছে। রঙধনু তৈরি হয় সূর্যের আলো ও বৃষ্টির পানির ফোঁটা একসাথে কাজ করার কারণে। যখন বৃষ্টি হয় এবং একই সময়ে সূর্য আকাশে থাকে, তখন সূর্যের সাদা আলো বৃষ্টির প্রতিটি পানির ফোঁটার ভেতরে ঢুকে তিনটি ধাপে পরিবর্তিত হয়। সূর্যের আলো দেখতে সাদা হলেও, এর মধ্যে অনেক রঙ লুকিয়ে থাকে। পানির ফোঁটা একটি ছোট প্রিজমের মতো কাজ করে। এর ফলে আলো ভেঙে এই সাতটি রঙ তৈরি হয় বিপরীত আকাশে।

রঙধনুর কোনো নির্দিষ্ট স্থায়িত্ব নেই। এটি কয়েক সেকেন্ড থেকে শুরু করে এক ঘণ্টারও বেশি সময় পর্যন্ত দেখা যেতে পারে। হালকা বৃষ্টির পর ১–৫ মিনিট, বৃষ্টি ও রোদ একসঙ্গে থাকলে ১০–৩০ মিনিট, স্থির বৃষ্টি, নিচু সূর্য, পরিষ্কার আকাশ ৩০–৬০ মিনিট বা তারও বেশি সময় দৃশ্যমান থাকে।

রঙধনুচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার