Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রাম ওয়াসায় একযোগে ২৪২ কর্মকর্তা-কর্মচারীর পদোন্নতি

জ্যেষ্ঠ প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ২০:০৬
শেয়ার করুন:
চট্টগ্রাম ওয়াসায় একযোগে ২৪২ কর্মকর্তা-কর্মচারীর পদোন্নতি

এমডিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন পদোন্নতি পাওয়া কর্মচারীরা— সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর চট্টগ্রাম ওয়াসায় বড় পরিসরে পদোন্নতি হয়েছে। প্রতিষ্ঠানটির ৩২ জন কর্মকর্তা ও ২১০ জন কর্মচারীসহ মোট ২৪২ জনকে একযোগে পদোন্নতি দেওয়া হয়েছে। নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই দীর্ঘদিন আটকে থাকা এই পদোন্নতি শেষ পর্যন্ত কার্যকর হলো।

আজ বৃহস্পতিবার পদোন্নতির চিঠি পেয়েছেন তারা।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ১২ জন নির্বাহী প্রকৌশলী, ৪ জন সহকারী প্রকৌশলী, ৩ জন উপসচিব ও ২ জন তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। কর্মচারীদের মধ্যে ৪০ জন মিটার পরিদর্শক, ১৯ জন পাম্প অপারেটরসহ বিভিন্ন ক্যাটাগরির কর্মচারী। কর্মচারীদের অনেকেই দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত থাকার অভিযোগ করেছেন।

আরও পড়ুন

বিদেশিদের জন্য আরও সহজ হচ্ছে ভিসা পলিসি

০২ জুলাই ২০২৬

সহকারী সচিব পদে পদোন্নতি পাওয়া শহিদুল আলম বললেন, ‘অবসরে যাওয়ার একদিন আগে এই পদোন্নতি পেয়েছি। দীর্ঘদিন পদোন্নতি থেকে বঞ্চিত।’

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম বলেছেন, ‘একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন পদোন্নতি বন্ধ থাকলে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ ও হতাশা তৈরি হওয়াটা স্বাভাবিক। আমি দায়িত্ব নেওয়ার পর এ অভ্যন্তরীণ বঞ্চনা ও ক্ষোভের বিষয়টি অনুধাবন করতে পেরেছি। আমার প্রধান কর্তব্যই ছিল সততা ও আন্তরিকতার সঙ্গে এই প্রাতিষ্ঠানিক জট দূর করা। দীর্ঘদিন পর যোগ্য কর্মকর্তা-কর্মচারীরা তাদের প্রাপ্য অধিকার ও পদোন্নতি পাওয়ায় আমি নিজেও অত্যন্ত আনন্দিত।’

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবী ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদের নেতৃত্বে পদোন্নতি পাওয়া শতাধিক কর্মচারী এমডির সঙ্গে সাক্ষাৎ করে ফুল দিয়ে কৃতজ্ঞতা জানান। এ সময় ইউনিয়নের সহসভাপতি মোহাম্মদ ওমর ও মোহাম্মদ জামাল উদ্দিনও উপস্থিত ছিলেন।

ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ বলেন, ‘এই পদোন্নতির খবরে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে।’

চট্টগ্রাম ওয়াসাপদোন্নতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠায় ২৪ শতাংশ জমি দিচ্ছেন প্রবাসী সাইফুল

    বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠায় ২৪ শতাংশ জমি দিচ্ছেন প্রবাসী সাইফুল

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই