Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রামে ঢাকা মেইলের বগিতে আগুন দেওয়ার চেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:২৮
শেয়ার করুন:
চট্টগ্রামে ঢাকা মেইলের বগিতে আগুন দেওয়ার চেষ্টা

ঢাকা মেইল ট্রেনের একটি বগিতে আগুন। ছবি: আগামীর সময়

চট্টগ্রাম রেলস্টেশনের অদূরে কদমতলী এলাকায় ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত ১১টার দিকে দেওয়ানহাট ইয়ার্ড থেকে ট্রেনটি স্টেশনে নেওয়ার পথে এ ঘটনা ঘটে।

রেলওয়ের কর্মীদের তাৎক্ষণিক তৎপরতায় এক থেকে দুই মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনার সময় বগিটিতে কোনো যাত্রী ছিলেন না। আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হওয়ায় নির্ধারিত সময়েই ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।

এদিকে ট্রেনের বগিতে আগুন দেওয়ার একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। কয়েক সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, অন্ধকার বগির ভেতরে একটি আসনে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং ধোঁয়া ছড়িয়ে পড়ছে। ধারণা করা হচ্ছে, আগুন দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিরাই ভিডিওটি ধারণ করেছেন।

রেলওয়ে সূত্র ও স্টেশন কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন রাত পৌনে ১২টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ঢাকা মেইল। যাত্রার প্রস্তুতি হিসেবে শনিবার রাত ১১টার দিকে দেওয়ানহাট ইয়ার্ড থেকে ট্রেনটি প্ল্যাটফর্মে নেওয়া হচ্ছিল। এ সময় কদমতলী এলাকায় বগিটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

আরও পড়ুন

ট্রেনের ছাদে থাকা শিশু রেলসেতুতে ধাক্কা লেগে নিহত

২৬ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, কদমতলী এলাকা অতিক্রম করার সময় বাইরে থেকে জানালা দিয়ে বগির ভেতরে দাহ্য পদার্থ ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে একটি আসনে আগুন ধরে যায়। তবে ট্রেনে থাকা রেলকর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। বড় ধরনের ক্ষয়ক্ষতি না হওয়ায় নির্ধারিত সময়েই ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, আগুন লাগার খবর পেয়ে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে ট্রেনটি পরিদর্শন করে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্রেনে আগুনচট্টগ্রামবগিতে আগুন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ৯,১৬৯ জন

    সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ৯,১৬৯ জন