Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

ধুলোবালি ঝেড়ে প্রধানমন্ত্রীর অপেক্ষায় চট্টগ্রাম

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১৯:৩৪
ধুলোবালি ঝেড়ে প্রধানমন্ত্রীর অপেক্ষায় চট্টগ্রাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে পরিষ্কার করা হচ্ছে চট্টগ্রাম নগরী— রনি দে

কদিনের মেঘ-বৃষ্টি কেটে চট্টগ্রামের আকাশে কড়া রোদ। পাহাড়-নদী, সাগরের শহর হাসছে রোদের দেখা পেয়ে। নগরের লালখান বাজার মোড় থেকে কাজির দেউড়ি, আসকার দিঘীর পাড় হয়ে জামালখান। এ পথে নিত্য যাতায়াত ব্যবসায়ী মোহাম্মদ মুরাদ চৌধুরীর। আজ সকালে বেরিয়ে পথটিকে বড় অচেনা মনে হলো তার। রাস্তায় ধুলোবালি নেই। সড়ক বিভাজকগুলো সেজেছে নতুন সাজে। শহর যেন ফুলের বাগান। ফুটপাতে নেই ভাসমান দোকান।

জন্মশহরের এমন নির্ঝঞ্ঝাট পরিচ্ছন্ন রূপ দেখে বিস্মিত মুগ্ধ মুরাদ চৌধুরী। পত্রিকার পাতায় চোখ বুলিয়ে জানতে পারলেন, আগামীকাল রবিবার প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন চট্টগ্রামে। ‘আহা, প্রধানমন্ত্রীর অফিসটা যদি চট্টগ্রামে হতো! মাঝে মাঝে তিনি যদি শহরটা একটু ঘুরে দেখতেন!’ হেসে বললেন নিজের গাড়ির ড্রাইভারকে।

সরকার গঠনের পর প্রথমবার চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রীতি অনুযায়ী চট্টগ্রাম শহরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

সিটি মেয়র আগামীর সময়কে জানালেন, আবহাওয়ার বিষয় মাথায় রেখে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দুইভাবে চট্টগ্রামে পৌঁছানোর প্রস্তুতির কথা সিটি করপোরেশনকে জানানো হয়েছে। একটি হচ্ছে ঢাকা থেকে হেলিকপ্টারে সরাসরি কক্সবাজারের মহেশখালী যাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে চট্টগ্রামে আসবেন। এছাড়া ঢাকা থেকে সরাসরি হেলিকপ্টারে চট্টগ্রাম নগরের পতেঙ্গায় জহুরুল হক বিমানঘাঁটিতে পৌঁছানোর পর সড়কপথে কর্ণফুলী টানেল হয়ে মহেশখালী যাবার বিকল্প পরিকল্পনাও রাখা হয়েছে।

তবে সন্ধ্যায় রেডিসন ব্লু বে ভিউ হোটেলে সাংগঠনিক বৈঠক এবং রাতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকায় ফেরার বিষয়টি চূড়ান্ত বলে জানালেন মেয়র।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের সব প্রস্তুতি শেষ করেছে। সিটি করপোরেশন প্রধানমন্ত্রীর সম্ভাব্য যাত্রাপথে সড়ক সংস্কার করেছে। সড়ক বিভাজকগুলো রঙ করা হয়েছে। মাঝখানের বিভাজক থেকে আগাছা ও আবর্জনা পরিস্কার করে ফুলের গাছ লাগানো হয়েছে। গাছের অপ্রয়োজনীয় ডালপালা কাটা হয়েছে। ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে। নিয়মিত পানি ছিটিয়ে রাস্তা পরিস্কার রাখা হচ্ছে। দুই শিফটে ৩০০ জন করে পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন বলে জানালেন উপপ্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা প্রণব কুমার শর্মা।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর লাল-সবুজের বুলেটপ্রুফ বাস চট্টগ্রামে

০৮ আগস্ট ২০২৬

মেয়র শাহাদাত হোসেন বললেন, ‘ভারী বৃষ্টিপাতের কারণে শহরের প্রায় ১৯৬ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। রুটিন ওয়ার্কের আওতায় সেগুলো মেরামতের কাজ আমরা শুরু করেছি। মোহরা থেকে বিমানবন্দর পর্যন্ত রোড ডিভাইডারে ফুল-ঔষধি গাছের চারা লাগানো হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী যেসব সড়ক দিয়ে যাবেন, সেখানে কাজগুলো দ্রুততার সাথে করে ফেলা হয়েছে। নতুন করে কোনো প্রকল্প নিয়ে কিছু করা হয়নি।’

আজ শনিবার বিকালে নগরীর কাজীর দেউড়ি, লালখান বাজার, টাইগারপাস হয়ে বিমানবন্দর সড়ক পর্যন্ত বিভিন্ন এলাকায় সিটি করপোরেশনের কর্মীদের সৌন্দর্যবর্ধনের কাজে ব্যস্ত দেখা গেছে। তবে তোরণ, ব্যানার, ফেস্টুন সেভাবে চোখে পড়েনি। মেয়র জানালেন, তোরণ, ব্যানার-ফেস্টুনের বিষয়ে প্রধানমন্ত্রীর নিষেধ আছে। শুধুমাত্র সিটি করপোরেশনের পক্ষ থেকে হোটেল রেডিসনের পাশে স্টেডিয়াম গেইটের সামনে একটি তোরণ করা হচ্ছে।

সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম বললেন, ‘শাহ আমানত বিমানবন্দর হয়ে প্রধানমন্ত্রীর চট্টগ্রাম ত্যাগের বিষয়টি চূড়ান্ত। বিমানবন্দর মোড় থেকে ভিআইপি রোড পর্যন্ত আড়াই কিলোমিটার সড়ক মেরামত করা হয়েছে। বোট ক্লাব থেকে এয়ারপোর্টে আসার বিকল্প রুট ব্যবহারের সম্ভাবনার কথা মাথায় রেখে সেই রাস্তাও সংস্কার করা হয়েছে।’

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানালেন, বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের জন্য সাতটি ভেন্যু প্রস্তুত করা হয়েছে। ফটিকছড়ির পেলাগাজী দিঘীর মাঠে হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। তিন উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ত্রাণ সহায়তা দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় গিয়ে প্রধানমন্ত্রী হেফাজতে ইসলামের আমীর শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাত করবেন।

সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন আগামীর সময়কে জানালেন, রেডিসন হোটেল থেকে বিমানবন্দরে যাবার রুট শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের সৌন্দর্যবর্ধন করা হয়েছে।

নগর ও জেলা পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নগরী ও জেলায় পুলিশসহ বিভিন্ন বাহিনীর প্রায় ৬ হাজার সদস্য মোতায়েন থাকবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানচট্টগ্রাম সফর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণ: কারখানার ৬ কর্মকর্তাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

    আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণ: কারখানার ৬ কর্মকর্তাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা