Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চবিতে ব্রাজিলকে বিষণ্ন বিদায়

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১৩:৫৩
চবিতে ব্রাজিলকে বিষণ্ন বিদায়

ছবি: আগামীর সময়

নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিল ব্রাজিল। হেক্সা জয়ের স্বপ্ন ভেঙে যাওয়ার সেই বেদনাময় রাতের সাক্ষী হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসও। বৃষ্টি উপেক্ষা করে বরাবরের মতো শহীদ মিনার চত্বরে বড় পর্দায় খেলা দেখতে জড়ো হয়েছিলেন শিক্ষকসহ হাজারো ছাত্র-ছাত্রী। ম্যাচের শুরুতে ছিল উচ্ছ্বাস, মাঝপথে উদ্বেগ আর শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে পুরো চত্বর জুড়ে নেমে আসে বিষাদের নীরবতা। প্রিয় দলের বিষণ্ন বিদায়ে অনেক ব্রাজিল সমর্থককে গড়িয়ে কাঁদতে দেখা গেছে।

বিশ্বকাপ ফুটবল ২০২৬ শুরু হওয়ার পর থেকে কয়েক সপ্তাহ ধরে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের তর্কাতর্কি, খুনসুটি আর উচ্ছ্বাসমুখর ছিল পুরো ক্যাম্পাস। আবাসিক হল, ঝুপড়ি, খেলার মাঠ, ক্যাফেটেরিয়া থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম— সবখানেই চলছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের বাদানুবাদ। ব্রাজিলের বিদায়ে ক্যাম্পাসের সবচেয়ে প্রাণবন্ত ফুটবল প্রতিদ্বন্দ্বিতারও যেন ইতি ঘটল।

খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে নেমে আসে অদ্ভুত নীরবতা। কিছুক্ষণ আগেও যেখানে ‘ব্রাজিল, ব্রাজিল’ ধ্বনিতে মুখর ছিল পরিবেশ, সেখানে দেখা যায়, কান্নাভেজা মুখ সুনসান নীরবতা। ব্রাজিল সমর্থক মিন্টু দাস বললেন, ‘পেনাল্টি মিস করায় ব্রাজিলকে শেষ করে দিল। নেইমারের জন্য খারাপ লাগছে। আমরা দ্বিগুণ শক্তিতে ফিরে আসব। আগামী বিশ্বকাপ হবে ব্রাজিলের।’

প্রতিউত্তরে পাশে থাকা আর্জেন্টিনা সমর্থক মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আশফাক খোঁচা মেরে বললেন ‘টানা ছয়বার বিশ্বকাপ না জিতে বিদায়ের হেক্সা মিশন পূরণ করেছে ব্রাজিল। এতদিন ব্রাজিল বন্ধুরা বলত 'হেক্সা আসছে'। এখন মনে হচ্ছে, সেই হেক্সা গুগল ম্যাপেই পথ হারিয়ে ফেলেছে।’

এক রাতেই বদলে গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফুটবল আবহ। এতদিন যে প্রতিদ্বন্দ্বিতা ক্যাম্পাসকে রাত জাগিয়ে রেখেছিল, ব্রাজিলের বিদায়ে তা অনেকটাই একপেশে হয়ে গেছে। এখন ক্যাম্পাস জুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিপুল উচ্ছ্বাস থাকলেও, ব্রাজিল সমর্থকদের চোখের জল বলে দিচ্ছে— এই বিশ্বকাপ ভেঙে দিল নীল-হলুদের সমর্থকদের হেক্সার স্বপ্ন।

এ ছাড়া, বড় পর্দায় দেখতে শহরের কাজীর দেউড়ি মোড়, ২ নম্বর গেট, হালিশহর, চকবাজারসহ অনেক স্হানেই জড়ো হয়েছিল ব্রাজিল সমর্থকরা। খেলা শেষে সবখানেই প্রিয় দলের বিদায়ে আবেগাপ্লুত সমর্থকরা। বৃষ্টির জল চোখের জলে একাকার।

ব্রাজিলবিশ্বকাপফুটবলচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে