Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

নারী উদ্যোক্তা

তেলের জন্য দাঁড়িয়ে থাকলে ঘরে চুলা জ্বলবে না

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ২৩:০১
তেলের জন্য দাঁড়িয়ে থাকলে ঘরে চুলা জ্বলবে না

ছবিঃ আগামীর সময়

ফয়সাল-তারিন দম্পতি। থাকেন চট্টগ্রাম শহরের উত্তরের প্রবেশমুখ অক্সিজেন রৌফাবাদ এলাকায়। ফয়সাল প্রতিদিন তারিনকে মোটরসাইকেলে করে নিয়ে যেতেন অফিসে। এরপর তিনি যেতেন ব্যবসায়িক কাজে। আবার বিকেলে একইভাবে নিয়েও আসতেন তারিনকে। তারা এভাবেই চলছিলেন দেড় বছর ধরে। কিন্তু জ্বালানি তেলের তীব্র সংকটে এলোমেলো হয়ে গেছে তাদের রুটিন।

তেলের খোঁজে শহরের বিভিন্ন পাম্প ঘুরেছে এ দম্পতি। না পেয়ে তারা এখন অপেক্ষা করছেন গনি বেকারির কিউসি পাম্পের মোটরসাইকেলের লাইনে। ঘড়িতে তখন বাজে ১২টা। অথচ অফিস টাইম সকাল ১০টা।

একই ভোগান্তির কথা জানালেন উদ্যোক্তা ও ব্লগার নুসরাত জাহান। সামনে পহেলা বৈশাখ, তিনি ব্যবসার কাজে ব্যস্ত। কিন্ত তার স্কুটিতে তেল প্রয়োজন। কোথাও পাচ্ছেন না তেল। ক্ষোভ প্রকাশ করে বললেন, ‘আমাদের ঘর ও ব্যবসা— দুটোই সামলাতে হয়। পুরুষদের মতো ২-৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করা সম্ভব না মেয়েদের পক্ষে। আমরা এখানে লাইনে দাঁড়িয়ে থাকলে ঘরে চুলা জ্বলবে না, আবার ব্যবসাও লাটে উঠবে।’

জ্বালানি সংগ্রহের ক্ষেত্রে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা করার দাবি জানান এ ভুক্তভোগী নারী। যাতে ভোগান্তি কমে কর্মজীবী নারীদের।

নগরীর বিভিন্ন পেট্রল পাম্প ঘুরে দেখা গেছে ভোগান্তির ভিন্ন ভিন্ন চিত্র। মোটরসাইকেল, প্রাইভেটকার ও পিকআপ ভ্যানের দীর্ঘ সারি এখন প্রতিটি পাম্পে। তেল সংকটে বন্ধ অনেক পাম্প। যেগুলো খোলা আছে সেখানে ৩-৪ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। অনেক ক্ষেত্রে  দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর শেষ হয়ে যায় পাম্পের তেল। অবশেষে ফিরতে হয় খালি হাতে। এতে বাড়ছে ভুক্তভোগীদের ক্ষোভ ও অসন্তোষ।

গনি বেকারি এলাকার কিউসি পেট্রোল পাম্পে গিয়ে দেখা যায়, পরিস্থিতি সামাল দিতে গ্রাহকদের চাহিদা বুঝে তেল বিক্রি করছে তারা। প্রয়োজনের অতিরিক্ত তেল দিতে চাচ্ছে না পাম্প কর্তৃপক্ষ।

পাম্পের ম্যানেজার মীর খান জানান, ‘আগে যেখানে ৩-৪ গাড়ি তেল দিয়ে সরবরাহ ঠিক রাখা যেত, এখন সেখানে প্রয়োজন হচ্ছে ৫-৬ গাড়ি তেল। পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় আমরা হিমশিম খাচ্ছি গ্রাহকদের চাহিদা মেটাতে।’

এই ভোগান্তির মূলে রয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও আন্তর্জাতিক ভূ-রাজনীতি। বিশেষ করে হরমুজ প্রণালি নিয়ে চলমান উত্তেজনা বাংলাদেশে জ্বালানি ঘাটতির অন্যতম কারণ।

চট্টগ্রামতেলসংকটনারী উদ্যোক্তা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

    কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক আটক

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    সুশান্তের মৃত্যুর রাতে সিসিটিভিতে কী দেখা গিয়েছিল

    সুশান্তের মৃত্যুর রাতে সিসিটিভিতে কী দেখা গিয়েছিল

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ,  ব্যর্থ হলো সি-পপ

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ, ব্যর্থ হলো সি-পপ