Agamir Somoy E-Paper
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সোয়া লাখ গাছ লাগিয়েছেন রাজ্জাক
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়ার ঘোষণা দিলেন এক সমর্থক

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৬
শেয়ার করুন:
দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়ার ঘোষণা দিলেন এক সমর্থক

জামায়াতের সমর্থন প্রত্যাহার করে দুধ দিয়ে গোসল করেন মোহাম্মদ ফারুক। ছবি: ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রামের লোহাগাড়ায় দুধ দিয়ে গোসল করে জামায়াতে ইসলামীর ওপর থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন এক ব্যক্তি। গতকাল মঙ্গলবার রাতে তার দুধ দিয়ে গোসলের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এর আগে গত সোমবার রাতে নিজের ফেসবুক আইডিতে দলটি ছাড়ার ঘোষণা দেওয়ার পর আধুনগর বাজারে দুধ দিয়ে গোসল করেন তিনি। পরে সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়।

ওই ব্যক্তির নাম মোহাম্মদ ফারুক (৪৮)। তার বাড়ি লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের গাটিয়াডাঙা গ্রামে। তিনি আধুনগর বাজারের একজন ফার্নিচার ব্যবসায়ী। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ফারুক ফেসবুকে জামায়াতের বিভিন্ন কর্মসূচি ও দলটির পক্ষে বক্তব্য এবং ফটোকার্ড নিয়মিত শেয়ার করতেন। দলটির মিছিল ও সভা-সমাবেশেও অংশ নিতেন।

ফারুক তার ফেসবুক আইডিতে দেওয়া ভিডিও বক্তব্যে জামায়াতে ইসলামী ত্যাগের ঘোষণা দেন। একই সঙ্গে দলটির প্রতি সমর্থন প্রত্যাহারের কথাও জানান। পরে আধুনগর বাজারে স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করেন তিনি। তার সঙ্গে থাকা ব্যক্তিরা বিষয়টিকে হালকাভাবে নিলেও পরে ফারুক নিজেই ভিডিওটি ফেসবুকে প্রকাশ করেন।

আরও পড়ুন

মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

০২ অক্টোবর ২০২৬

তবে জামায়াতের স্থানীয় নেতারা দাবি করেছেন, ফারুক দলটির কোনো সক্রিয় কর্মী বা নেতা ছিলেন না, তিনি সাধারণ সমর্থক হিসেবে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন।

জামায়াতের সহযোগী সংগঠন আধুনগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শহীদুল ইসলাম আগামীর সময়কে জানিয়েছেন, জামায়াতের সমর্থক হতে হলেও ফরম পূরণ করতে হয়। ফারুক নিবন্ধিত কোনো কর্মী বা সমর্থক নন। তিনি মিছিল ও নির্বাচনী প্রচারে অংশ নিতেন। এমন কর্মী জামায়াতে হাজার হাজার রয়েছেন।

ফারুকের দুধ দিয়ে গোসলের ঘটনাকে ফেসবুকে আলোচনায় আসার কৌশল হিসেবে উল্লেখ করেছেন শহীদুল ইসলাম। তার দাবি, আধুনগর বাজার কমিটির নির্বাচনে ফারুকের পছন্দের প্রার্থী জয়ী না হওয়ায় তিনি জামায়াতকে দায়ী করছেন। এ কারণেই তিনি এমনটি করেছেন। তবে এ বিষয়ে ফারুকের বক্তব্য পাওয়া যায়নি।

জামায়াতচট্টগ্রামদুধ দিয়ে গোসল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে