Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

বেকার ১৫ হাজার শ্রমিকের কর্মসংস্থান

বন্ধ থাকা চার পাটকলে আবুল খায়ের গ্রুপের বিনিয়োগ

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪১
বন্ধ থাকা চার পাটকলে আবুল খায়ের গ্রুপের বিনিয়োগ

আবুল খায়ের গ্রুপের লোগো

রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ বিভিন্ন কারণে বন্ধ হয়ে যায়। এতে পাটকলের কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে পড়ে। এই কারখানা সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ চালু করেছে। এখন এই পাটকলে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানিও হচ্ছে।

শুধু রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ নয়, আরও বেশ কয়েকটি বন্ধ পাটকল চালু করেছে দেশের অন্যতম শিল্পগ্রুপ। ফরিদপুরের দাহমাশী জুট ইন্ডাস্ট্রিজ, ফরিদপুর জুট ফাইবার্স ও কুস্টিয়া জুট ইন্ডাস্ট্রিজ। এই চার কারখানা এখন পাটপণ্য উৎপাদন করছে সমানতালে। ফরিদপুর ও কুষ্টিয়ায় চার পাটকল মিলে ১৫ হাজার শ্রমিকের কর্মসংস্থান করলো আবুল খায়ের গ্রুপ।

পাটকলগুলো থেকে বছরে ৮০ হাজার মেট্রিক টন পাটের সুতা ও পাটজাত পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২৬ সালের ডিসেম্বরে মধ্যে ১২০ কোটি ডলার অর্থাৎ ১ হাজার ৫০০ কোটি টাকার পাটের সুতা রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে। তুরস্ক ও চীনসহ অন্যান্য দেশে এই পাটপণ্য রপ্তানি করা হবে।

আবুল খায়ের গ্রুপের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড লিগাল শেখ শাবাব আহমেদ আগামীর সময়কে বললেন, ‘দেশের বেসরকারি খাতে অনেক পাটকল বর্তমানে বন্ধ। সে কারণে আমরা নতুন কারখানা না করে বন্ধ কারখানা চালুর মাধ্যমে যাত্রা শুরু করেছি। এখানে কয়েক হাজার শ্রমিক এখন কাজ করছে। এ ছাড়া সরকারি মালিকানাধীন বন্ধ থাকা ৩–৪টি পাটকল নেওয়ার আবেদনও করেছে আবুল খায়ের গ্রুপ।’

গ্রুপের এক কর্মকর্তা জানালেন, বাংলাদেশের পাটের মান বেশ উন্নত। পরিবেশবান্ধব এই পণ্যের ‘সমাদৃত বাজার’ রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। সেজন্য পাটপণ্যে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে আবুল খায়ের গ্রুপ। এতে একদিকে পাটচাষিদের ভাগ্য উন্নয়নে যেমন ভূমিকা রাখবে, তেমনি ভবিষ্যতে বেশি মূল্যের (ভ্যালু অ্যাডেড পণ্য) পাটপণ্য উৎপাদনেরও উদ্যোগ চলমান থাকবে। চট্টগ্রামভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় ৭০ হাজার।

স্টিল, ঢেউটিন, সিমেন্ট, গুঁড়ো দুধ, চা, টোবাকো, সেনিটারিসহ অসংখ্য খাতে বিনিয়োগ রয়েছে। ১৯৫৩ সালে মরহুম আবুল খায়ের নোয়াখালীর বেগমগঞ্জ থেকে এসে চট্টগ্রামের পাহাড়তলিতে ব্যবসা শুরু করেছিলেন। বর্তমানে তার ছেলেরা ব্যবসা পরিচালনা করছেন।

জাতীয়চট্টগ্রামবিনিয়োগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের