Agamir Somoy E-Paper
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সোয়া লাখ গাছ লাগিয়েছেন রাজ্জাক
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

লগি-বৈঠার রাজনীতি চিরতরে বন্ধ হবে, বিএনপিকেও সতর্ক করলেন শাহজাহান চৌধুরী

জ্যেষ্ঠ প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১৯:১৪
শেয়ার করুন:
লগি-বৈঠার রাজনীতি চিরতরে বন্ধ হবে, বিএনপিকেও সতর্ক করলেন শাহজাহান চৌধুরী

ছবি: আগামীর সময়

২০০৬ সালের ২৮ অক্টোবর ‘পল্টন ট্র্যাজেডি’ দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, দেশে লগি-বৈঠার ফ্যাসিবাদী রাজনীতি চিরতরে বন্ধ হবে। একই সঙ্গে তিনি দীর্ঘদিনের মিত্র বিএনপির উদ্দেশে বলেছেন, নতুন করে ফ্যাসিবাদের পথে হাঁটলে তাদেরও একই পরিণতি বরণ করতে হবে।

আজ বুধবার চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগের চরিত্র হচ্ছে গণতন্ত্রকে হত্যা করা। তারা ক্ষমতার বাইরে থাকলে মানুষ খুন করে, আর ক্ষমতায় গেলে গণতন্ত্রকে হত্যা করে ও বিদেশে টাকা পাচার করে।’

তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে দিন দুপুরে হত্যাযজ্ঞ চালিয়েছিল। এই হত্যার নির্দেশদাতাদের বিচার বাংলার মাটিতে হবেই ‘ এ সময় তিনি শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার শাসনামলে গণতন্ত্র হত্যা, শাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ড এবং মিথ্যা মামলা দিয়ে দেশপ্রেমিকদের ফাঁসি দেওয়ার অভিযোগ তুলে এসবের বিচার দাবি করেন।

আরও পড়ুন

ইউজিসি কমিটির কাছেও উপাচার্য ইস্যুতে অনড় শিক্ষক-শিক্ষার্থীরা

২৮ অক্টোবর ২০২৬

সমাবেশে বিএনপির সমালোচনা করেন জামায়াতের এই নেতা। বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘আপনারা আমাদের দীর্ঘদিনের চলার সাথী। চব্বিশের জুলাই বিপ্লবের অংশীজন হিসেবে দেশ গঠনের সংস্কারের কথা দিয়েছিলেন। এখন ক্ষমতায় গিয়ে গণরায়কে অগ্রাহ্য করে, গাদ্দারি করে নতুন করে ফ্যাসিবাদের পথে হাঁটতে শুরু করেছেন। এ জন্য আপনাদেরও সেই পরিণতি বরণ করতে হবে।’

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি মূলত খুনি ও ফ্যাসিস্টদের আড্ডাখানা। আওয়ামী লীগের ইতিহাস হত্যার ইতিহাস।’

এ সময় তিনি ২৮ অক্টোবরের ঘটনার বর্ণনা দিয়ে বলেছেন, ‘পল্টনে প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের সামনে তাদের ছয়জন নেতা-কর্মীকে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল। শুধু হত্যা করেই তারা ক্ষান্ত হয়নি, লাশের ওপর নৃত্য করে বর্বরতা চালিয়েছিল।’

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি বদরুল হকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা শাখার সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, আবু নাছের, জেলা কর্মপরিষদ সদস্য আবুল ফয়েজ, নুরুল হক, আ ক ম ফরিদুল আলম, জেলা ছাত্রশিবিরের সভাপতি ডি এম আসহাব উদ্দীন, সেক্রেটারি জিল্লুর রহমান।

এ ছাড়া দিবসটি উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া, বাঁশখালী, চন্দনাইশ, বোয়ালখালী, পটিয়া ও আনোয়ারা উপজেলাতেও জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৈঠালগিরাজনীতিশাহজাহান চৌধুরীচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার