Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

ইসমতে আম্বিয়া ও মিয়ারে হক বিরোধীদের বিরুদ্ধে সোচ্চার হোন : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১৮:২৮
ইসমতে আম্বিয়া ও মিয়ারে হক বিরোধীদের বিরুদ্ধে সোচ্চার হোন : স্বরাষ্ট্রমন্ত্রী

ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী— আগামীর সময়

বিএনপি ইসলামের সহীহ (সঠিক) লাইনে আছে বলে কওমি মাদ্রাসাভিত্তিক আলেম-ওলামাদের আশ্বস্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের উদ্দেশ্যে তিনি আরও বললেন, ‘যারা ইসমতে আম্বিয়া (আঃ) (আল্লাহর নবী ও রাসূলদের নিষ্পাপতা) মানে না, যারা সাহাবীদের মিয়ারে হক (সত্যের মাপকাঠি) মানে না, তাদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন।’

আজ রবিবার বিকালে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এক সভায় স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য নিয়ে আলেম-ওলামাদের মধ্যে আলোচনা তৈরি হয়। অনেকে বলছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এ বক্তব্য জামায়াতে ইসলামকে উদ্দেশ্য করে দিয়েছেন। যদিও মন্ত্রী কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর নাম উচ্চারণ করেননি।

হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে মতবিনিময় করতে প্রধানমন্ত্রী তারেক রহমান ওই মাদ্রাসায় গিয়েছিলেন। সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং স্থানীয় সংসদ সদস্য সারোয়ার আলমগীর ও হুম্মাম কাদের চৌধুরী।

আরও পড়ুন

বিদ্যুৎ-জ্বালানি গুটিকয়েকের হাতে তুলে দিয়েছিল স্বৈরাচার : প্রধানমন্ত্রী

০৯ আগস্ট ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী হেফাজতের নেতাকর্মীদের উদ্দেশ্যে বললেন, ‘আমরা সহীহ লাইনে আছি। আমরা মদিনার ইসলামে আছি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সমস্ত চর্চার সাথে আছি। আমরা সাহাবায়ে কেরামদের চর্চিত সমস্ত চর্চার সাথে আছি। আমরা অন্য কোনো ধর্ম নিয়ে রাজনীতি করি না। আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত ধার্মিক একজন মানুষ। তিনি প্র্যাক্টিসিং মুসলিম। আমাদের সাথে আপনাদের রাজনৈতিক সম্পর্ক না। আমাদের সাথে আপনাদের যে সম্পর্ক ইনশাআল্লাহ সেটা বজায় থাকবে। আপনারা শুধু দোয়া করবেন আমরা যেন শান্তিশৃঙ্খলার সাথে দেশের উন্নয়ন করতে পারি।’

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হেফাজতের আমিরের ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বললেন, ‘আন্দোলন চলাকালীন সময় আমি হুজুরের সঙ্গে টেলিফোনে কথা বলেছি। ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে আমাদের শীর্ষ মুরুব্বী হেফাজতে ইসলামের সম্মানিত আমির অনেক ইসলামী দলকে সংগঠিত করেছেন। জালেমদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার সংগ্রামে ভূমিকা রেখেছেন। সম্মানিত আমির সবসময় বলেন- আমরা রাজনৈতিক দল নই। হেফাজতে ইসলাম ইসলামের হেফাজত করে।’

সভায় হেফাজতে ইসলামের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে ৯ দফা দাবি তুলে ধরা হয়। প্রধানমন্ত্রীকে সামনে রেখে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে বললেন, ‘আমরা বারবার বলছি যে ৯২ ভাগ মুসলমানের দেশে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন পাশ হবে না।’

শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচারের প্রতিশ্রুতিও দিলেন মন্ত্রী। বললেন, ‘আমি আগেও বলেছিলাম যে আপনারা শুধু মামলাটা করেন। বাকি দায়দায়িত্ব আমার। মামলা হয়েছে। চার্জশিটও হয়েছে। এখন শুধু বিচারের অপেক্ষা। আলেম-ওলামাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি আপনারা করেছেন। মামলার তালিকা হয়েছে। যাচাইবাছাই করে প্রত্যাহার করা হবে।’

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়