ব্যক্তিত্ব
জামায় ঝুলত আইডিয়ার চিরকুট!
বিচিত্রা ডেস্ক

যুক্তরাষ্ট্রের দার্শনিক জোনাথান এডওয়ার্ডস। নিজে ছিলেন বেশ খুঁতখুঁতে ও ভীষণ কর্মপাগল। দিনের ২৪ ঘণ্টার ১৩ ঘণ্টাই তিনি পার করতেন বই পড়ে। তবে সবচেয়ে মজার বিষয় হলো— নিজের জামায় তিনি পিন দিয়ে ঝুলিয়ে রাখতেন কাগজ। যেকোনো সময় যেকোনো জায়গায় নতুন চিন্তা এলেই এডওয়ার্ডস তা লিখতেন সেই চিরকুটে!



