Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আপনি কি জানেন

যে দুর্গন্ধ বদলে দিয়েছিল লন্ডনের ইতিহাস

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১৭:৪৫
শেয়ার করুন:
যে দুর্গন্ধ বদলে দিয়েছিল লন্ডনের ইতিহাস

১৮৫৮ সালে টেমস নদীর ভয়াবহ দূষণ নিয়ে প্রকাশিত ব্যঙ্গচিত্র। নদীকে ঘিরে জনস্বাস্থ্য সংকটের চিত্র ফুটে উঠেছে

গ্রীষ্মের রোদে নদীর পানি শুকিয়ে আসছে। তীরজুড়ে জমে থাকা ময়লা ও পয়োবর্জ্য থেকে ছড়াচ্ছে অসহনীয় দুর্গন্ধ। নদীর পাশের বাড়িঘর থেকে শুরু করে সরকারি ভবন- কোথাও স্বস্তি নেই। এমনকি ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদেরও জানালা বন্ধ করে বসতে হচ্ছে। পর্দায় লাগানো হচ্ছে দুর্গন্ধ ঠেকানোর রাসায়নিক। কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। একপর্যায়ে পরিস্থিতি এমন দাঁড়াল, দুর্গন্ধের কারণে পার্লামেন্টের কার্যক্রম চালানোই কঠিন হয়ে পড়ল। ঘটনাটি ঘটেছিল ১৮৫৮ সালে, লন্ডনে। ইতিহাসে যা পরিচিত ‘দ্য গ্রেট স্টিঙ্ক’ নামে।

উনিশ শতকের মাঝামাঝি লন্ডন ছিল বিশ্বের বৃহত্তম শহরগুলোর একটি। শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগে প্রতিদিন বাড়ছিল মানুষের সংখ্যা। ১৮০০ থেকে ১৮৫০-এর দশকের মধ্যে শহরের জনসংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়ায় ২৫ লাখের বেশি। কিন্তু জনসংখ্যা বাড়লেও শহরের পয়োনিষ্কাশনব্যবস্থার তেমন উন্নতি হয়নি। মানুষের বর্জ্য সরানোর কার্যকর ব্যবস্থা ছিল না। ফলে বাড়ির মলমূত্র, রান্নাঘরের আবর্জনা, কারখানার বর্জ্য, মৃত প্রাণীর দেহ- সবকিছুর শেষ ঠিকানা হয়ে উঠেছিল টেমস নদী।

ব্যঙ্গ চিত্রে টেমস স্বশরীরে হাজির নগরবাসীর কাছেদূষিত হচ্ছিল টেমস
লন্ডনের অনেক ছোট নদী ও খালও তখন পরিণত হয়েছিল খোলা নর্দমায়। সেগুলোর বর্জ্য গিয়ে পড়ত টেমসে। আবার শহরের মানুষের পানীয় জল ও গোসলের পানির অন্যতম উৎসও ছিল এই নদী। অর্থাৎ যে নদীতে ফেলা হচ্ছিল শহরের যাবতীয় বর্জ্য, সেই নদীর পানিই ব্যবহার করছিলেন নগরবাসী।
১৮৫৮ সালের গ্রীষ্ম ছিল অস্বাভাবিক গরম ও শুষ্ক। তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল। বৃষ্টির অভাবে নদীর পানির স্তর নেমে যাওয়ায় তীরে জমে থাকা পয়োবর্জ্য রোদে শুকিয়ে পচতে শুরু করে। বাতাসে ছড়িয়ে পড়ে অসহনীয় দুর্গন্ধ। নদীর কাছাকাছি গেলে অনেকের বমি হওয়ার মতো অবস্থা তৈরি হতো।

এই দুর্গন্ধ থেকে রেহাই পায়নি ব্রিটিশ পার্লামেন্ট ভবনও। টেমসের পাশেই অবস্থিত ওয়েস্টমিনস্টার প্রাসাদের জানালা বন্ধ করে দেওয়া হয়। পর্দায় ব্যবহার করা হয় ক্লোরাইড অব লাইম নামের রাসায়নিক পদার্থ। কিন্তু দুর্গন্ধ এতটাই তীব্র ছিল যে তা ঠেকানো যাচ্ছিল না। পার্লামেন্টের সদস্যদের অনেকেই ভবনের ভেতরে অবস্থান করতে পারছিলেন না।

দুর্গন্ধ থেকে জন্ম নিল নতুন ব্যবস্থা
তখনকার মানুষের ধারণা ছিল, দুর্গন্ধযুক্ত বাতাস থেকেই কলেরার মতো রোগ ছড়ায়। চিকিৎসাবিজ্ঞানে এ ধারণা পরিচিত ছিল ‘মিয়াজমা তত্ত্ব’ নামে। যদিও চিকিৎসক জন স্নো আগেই গবেষণায় দেখিয়েছিলেন, কলেরা মূলত দূষিত পানির মাধ্যমে ছড়ায়। কিন্তু তাঁর ব্যাখ্যা তখনো সর্বজনীনভাবে গ্রহণযোগ্য হয়ে ওঠেনি।

চিত্রে উনিশ শতকের জরাজীর্ণ লন্ডনদুর্গন্ধে পার্লামেন্টের কার্যক্রম ব্যাহত হওয়ার পর সরকার আর বিষয়টি এড়িয়ে যেতে পারেনি। ১৮৫৮ সালের জুলাইয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন ডিজরেইলি নতুন পয়োনিষ্কাশনব্যবস্থা গড়ে তোলার জন্য প্রয়োজনীয় আইন পাসের উদ্যোগ নেন। মাত্র ১৮ দিনের মধ্যে আইনটি পাস হয়। লন্ডনের বর্জ্য ব্যবস্থাপনায় শুরু হয় বড় পরিবর্তনের প্রস্তুতি।

এই কাজের দায়িত্ব পান প্রকৌশলী জোসেফ বাজালগেট। তার পরিকল্পনা ছিল, শহরের বিভিন্ন প্রান্ত থেকে বর্জ্য সংগ্রহ করে ভূগর্ভস্থ বড় নর্দমার মাধ্যমে জনবসতি থেকে দূরে সরিয়ে নেওয়া। নির্মাণ করা হয় ইটের তৈরি বিশাল নর্দমা, সংযোগব্যবস্থা ও পাম্পিং স্টেশন। টেমসের দুই তীরেও তৈরি হয় বাঁধ ও সড়কপথ। ১৮৫৯ সালে শুরু হওয়া এই বিশাল প্রকল্পের প্রধান কাজ শেষ হয় ১৮৭৫ সালে

বাজালগেটের নির্মিত নর্দমাব্যবস্থার অনেক অংশ এখনো লন্ডনের পয়োনিষ্কাশনব্যবস্থার ভিত্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে। তার পরিকল্পনা শুধু শহরের দুর্গন্ধ কমায়নি, নগরস্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের ইতিহাসেও গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে।

একটি শহরের অসহনীয় দুর্গন্ধ শেষ পর্যন্ত বদলে দিয়েছিল তার নগরব্যবস্থার চেহারা। ১৮৫৮ সালের সেই গ্রীষ্ম তাই শুধু দুর্গন্ধের স্মৃতি নয়, আধুনিক লন্ডন গড়ে ওঠার ইতিহাসেও এক গুরুত্বপূর্ণ অধ্যায়।

সূত্র: লন্ডন মিউজিয়াম, রয়্যাল মিউজিয়ামস গ্রিনউইচ, হিস্টোরিক ইংল্যান্ড ও ইনস্টিটিউশন অব সিভিল ইঞ্জিনিয়ার্স

লন্ডনটেমসটেমস নদীদূষণদুর্গন্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই