Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জীববৈচিত্র্য

বিলুপ্তপ্রায় নীল ম্যাকাওয়ের নতুন আশার নাম ‘হোপ’

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১৩:৩০
শেয়ার করুন:
বিলুপ্তপ্রায় নীল ম্যাকাওয়ের নতুন আশার নাম ‘হোপ’

ছবি: সাও পাওলো চিড়িয়াখানা

মাত্র ৩৫০ গ্রাম ওজন। শরীরজুড়ে ছোট ছোট ধারালো পালক। বয়স মাত্র এক মাসের কিছু বেশি। কিন্তু ছোট্ট এই পাখিটির জন্ম ঘিরে আশার আলো দেখছেন প্রাণী সংরক্ষণকর্মীরা। তার নাম রাখা হয়েছে ‘হোপ’, যার অর্থ আশা। কারণ, সে এমন এক প্রজাতির পাখি, যারা দুই দশকেরও বেশি সময় ধরে বন্য পরিবেশে বিলুপ্ত।

হোপ একটি স্পিক্স ম্যাকাও। ব্রাজিলে পাখিটি ‘আরারিনহা আজুল’ নামে পরিচিত। সম্প্রতি ব্রাজিলের সাও পাওলো চিড়িয়াখানায় জন্ম নিয়েছে এই স্ত্রী পাখিটি। বিপন্ন প্রজাতিটির বংশবৃদ্ধির প্রচেষ্টায় এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা।

চিড়িয়াখানার পাখি বিভাগের প্রধান জীববিজ্ঞানী ফার্নান্দা গুইডা জানান, প্রজননের উপযোগী জুটি তৈরি হতেই তাদের দুই বছর অপেক্ষা করতে হয়েছে। গত বছর দুটি জুটি
থেকে ৩৮টি ডিম পাওয়া গেলেও একটিও বাচ্চা জন্মায়নি। তাই হোপের জন্ম তাদের কাছে বিশেষ আনন্দের। তার ওপর অধিকাংশ পাখি পুরুষ হওয়ায় একটি স্ত্রী পাখির জন্ম প্রজনন কর্মসূচির জন্য আরও গুরুত্বপূর্ণ।

তবে হোপের জন্ম সহজ ছিল না। নিরাপত্তার জন্য ডিমগুলো বাসা থেকে সরিয়ে বিশেষ ইনকিউবেটরে রাখা হয়। ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও নির্দিষ্ট আর্দ্রতায় ২৬ দিন রাখার পরও ডিম ফুটছিল না। পরে দেখা যায়, বাচ্চাটি ডিমের ভেতরে ভুল অবস্থানে থাকায় বের হতে পারছে না। শেষ পর্যন্ত বিশেষজ্ঞদের ডিমের খোলস ভেঙে তাকে বের করতে হয়।

জন্মের পরও নানা জটিলতা দেখা দেয়। প্রথম দিকে স্বাভাবিক পদ্ধতিতে খাবার খেতে না পারায় বিশেষ নলের সাহায্যে তাকে খাওয়াতে হয়। জীববিজ্ঞানীরা সার্বক্ষণিক তার দেখাশোনা করেন। ১৫ দিন পর সংকট কাটলে কিছুটা স্বস্তি ফেরে। এখন তার শরীরে নীল পালক গজাচ্ছে এবং সে স্বাভাবিকভাবে চলাফেরা করছে।

স্পিক্স ম্যাকাওয়ের আদি আবাস ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের গ্রীষ্মমণ্ডলীয় তৃণভূমি। আবাসস্থল ধ্বংস ও মানুষের নানা কর্মকাণ্ডে বন্য পরিবেশ থেকে হারিয়ে যায় পাখিটি। বর্তমানে বিশ্বে বন্দিদশায় প্রায় ৩৩০টি পাখি রয়েছে।

২০২৩ সালের আগস্টে একটি বেসরকারি প্রজনন কেন্দ্র থেকে ২৭টি স্পিক্স ম্যাকাও সাও পাওলো চিড়িয়াখানায় আনা হয়। এরপর শুরু হয় নতুন করে বংশবৃদ্ধির চেষ্টা। পাখিগুলোর নিরাপত্তায় আলাদা আবাস তৈরি করা হয়েছে এবং তাদের চলাচল ও পরিচর্যায় কঠোর নিয়ম অনুসরণ করা হচ্ছে।

বিশেষজ্ঞদের চূড়ান্ত লক্ষ্য, পাখিগুলোকে আবার ব্রাজিলের প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া। তবে তার আগে সংখ্যা বাড়িয়ে সুস্থ প্রজননক্ষম জুটি তৈরি করতে চান তাঁরা। সেই দীর্ঘ যাত্রায় ছোট্ট হোপের জন্ম তাই শুধু একটি পাখিশিশুর আগমন নয়, বরং হারিয়ে যেতে বসা একটি প্রজাতিকে বাঁচিয়ে রাখার নতুন আশার নাম।

সূত্র: এল পায়েস

বিলুপ্তপ্রায়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন