Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিচিত্রা

মহাসাগরের নিচে নতুন ঠিকানা

agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৪:৫২
মহাসাগরের নিচে নতুন ঠিকানা

একদিন সকালে ঘুম থেকে উঠে বাইরে চোখে পড়ে নীল পানির এক মায়াবী রাজ্য। যেখানে দল বেঁধে সাঁতার কাটে ঝাঁকে ঝাঁকে রঙিন মাছ আর নিজের মধ্যে রয়েছে শুধু একটি কাচের দেয়াল। সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য মনে হলেও সায়েন্স অ্যালার্টের প্রতিবেদন বলছে ভিন্ন কথা। সেখানে বলা হয়েছে, পানির নিচে মানুষের বসবাসের স্বপ্ন শিগগির বাস্তব হতে চলেছে। নতুন এ ঠিকানা নিয়ে গবেষণা করছে যুক্তরাজ্যের ‘ডিইইপি’ নামের একটি সমুদ্র প্রকৌশলী কোম্পানি। তারা তৈরি করেছে পানির নিচে থাকার চমৎকার একটি ঘর। যেটি একই সঙ্গে গবেষণাগার, থাকার জায়গা ও ডুবোজাহাজ। এই অভিনব কাঠামোর নাম দিয়েছে ‘ভ্যানগার্ড’।

একটি ছোট পরীক্ষামূলক প্রজেক্টের জন্য তৈরি করা হয়েছে ‘ভ্যানগার্ড’। ফ্লোরিডার সমুদ্রসৈকতের পানির প্রায় ৫৬ ফুট নিচে বসানো এ বিশেষ ঘরে গবেষণার জন্য থাকবে একদল ‘অ্যাকুয়ানট’ বা জলচারী। এ প্রজেক্টের সফলতার ওপর ভিত্তি করে ২০২৭ সালের মধ্যে তারা ‘সেন্টিনেল’ নামে আরও বড় একটি প্রজেক্ট চালু করবে। যেখানে মানুষ চাইলেই সাগরের তলদেশে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। এ রোমাঞ্চকর অভিযানের অন্যতম প্রধান মুখ হলেন নাসা-প্রশিক্ষিত অ্যাকুয়ানট ডন কার্নাগিস। তিনি মূলত মানুষের শরীর কীভাবে চরম প্রতিকূল পরিবেশে খাপ খাইয়ে নেয়, তা নিয়ে গবেষণা করে থাকেন।

মজার বিষয় হলো, ভ্যানগার্ডের ভেতরের জীবনটা বেশ অদ্ভুত। অনেকটা মহাকাশ স্টেশনের মতো। ঢোকা বা বের হওয়ার জন্য আছে ‘মুন পুল’ নামে একটি বিশেষ দরজা। এটি সরাসরি সমুদ্র তলদেশের দিকে খোলে। এই ঘরের ভেতরে বাতাসের চাপ এমনভাবে নিয়ন্ত্রণ করা হয়, যেন তা বাইরের পানির চাপের সমান থাকে। বিজ্ঞানীরা ভ্যানগার্ডে থাকাকালে তাদের শরীরের রক্ত এবং কোষগুলো নাইট্রোজেন গ্যাসে পুরোপুরি সম্পৃক্ত হয়ে যান। বিজ্ঞানের ভাষায় যাকে বলে ‘স্যাচুরেশন’। এ অবস্থায় একজন মানুষ চাইলে সপ্তাহের পর সপ্তাহ পানির নিচে কাটিয়ে দিতে পারেন। বিজ্ঞানীদের জন্য বিদ্যুৎ, ইন্টারনেট এবং অক্সিজেন সরবরাহের ব্যবস্থাও রয়েছে পানির নিচের এ ঘরে। তাই চাইলে ঘণ্টার পর ঘণ্টা পানির নিচে ঘুরে বেড়ানো সম্ভব।

আপাতত ভ্যানগার্ডের মূল কাজ বৈজ্ঞানিক গবেষণা আর সমুদ্রের স্বাস্থ্য পরীক্ষা করা। তবে ভবিষ্যতে এটিতে মানবজাতির বসবাসের জন্য ব্যবহারে আগ্রহী প্রতিষ্ঠানটির বৈজ্ঞানিক গবেষণা পরিচালক ডন কার্নাগিস। 

নতুন ঠিকানাভ্যানগার্ডমায়াবী রাজ্যমহাসাগর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!