Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

চুক্তি বানচালে লেবাননে হামলা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৭:১৫
চুক্তি বানচালে লেবাননে হামলা

সংগৃহীত ছবি

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে সইয়ের পরও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। লেবাননে ইসরায়েলের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। চুক্তির মধ্যস্থতাকারীরাও বলেছেন, তেহরান ও ওয়াশিংটনের চুক্তিতে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের কথা বলা হয়েছে। তবে কোনো কিছুরই তোয়াক্কা করছে না তেলআবিব। চুক্তি বানচাল করতেই লেবাননে ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে বলে মনে করা হচ্ছে।  

সমঝোতা স্মারকে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান। গতকাল বৃহস্পতিবার দুই দেশের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ট্রাম্পসহ বিশ্বনেতাদের আহ্বান উপেক্ষা করে গতকাল দক্ষিণ লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির বাহিনীর চালানো ড্রোন হামলায় নিহত হয়েছেন তিন লেবানিজ। এ ছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বিমান হামলা চালানো হয়েছে আল-ফাওকা, কাফার তেবনিত অঞ্চলেও। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর স্থাপনা লক্ষ্য করে চালানো হয়েছে এ হামলা। এদিকে হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত হয়েছে পাঁচ ইসরাইলি সেনা। এক ইসরায়েলি সেনার নিহতের কথাও বলা হয়েছে কোনো কোনো সংবাদমাধ্যমে।

চুক্তির মধ্যস্থতাকারী পাকিস্তান বলেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তির মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত রয়েছে। তবে ইসরায়েলের নেতারা তা কিছুতেই মানছেন না। তারা লেবাননে হামলা চালিয়ে যাওয়ার সংকল্প করেছেন।

জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে, মার্চে শুরু হওয়া ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘর্ষে লেবাননে নিহত হয়েছে অন্তত ২৪৭ শিশু। আহতের সংখ্যা হাজারের ওপর।

অন্যদিকে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের উপস্থিতি বজায় থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সই হওয়া সমঝোতা স্মারক ‘বাতিল’ গণ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। লেবাননের হিজবুল্লাহপন্থী সংবাদমাধ্যম ‘আল আখবার’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন এ কথা। তিনি জানালেন, একটি চূড়ান্ত চুক্তি করা ও স্থায়ী শান্তিতে পৌঁছানোর লক্ষ্যে আজ শুক্রবার সুইজারল্যান্ডের পর্যটন শহর বুর্গেনস্টকেতে মার্কিন ও ইরানি আলোচকদের মধ্যে দ্বিতীয় ধাপের প্রাথমিক আলোচনা শুরু হতে চলেছে। তবে চূড়ান্ত চুক্তি তখনই আলোর মুখ দেখবে, যখন ওয়াশিংটনের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকটি পুরোপুরি বাস্তবায়িত হবে। তেহরানের অবস্থান অনুযায়ী, এই বাস্তবায়নের অর্থ হলো, লেবাননে সব ধরনের হামলা সম্পূর্ণ বন্ধ করা এবং সেখানে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটানো।

সাক্ষাৎকারে ইরানি মুখপাত্র স্পষ্ট করে বলেছেন, লেবাননের ভাইদের বিপদে ফেলে চলে যাওয়া আমাদের পক্ষে কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। আমরা এই যুদ্ধের একটি স্থায়ী ও টেকসই সমাপ্তি চাই। এ কারণে, লেবাননের ভূখণ্ডের কোনো অংশ যদি ইসরায়েলের দখলদারিত্বে থাকে, তবে যুদ্ধ অবসান নিয়ে আলোচনা করা নিরর্থক। যতক্ষণ দখলদারিত্ব চলবে, ততক্ষণ ধরে নিতে হবে যে যুদ্ধ মূলত শেষ হয়নি, বরং তা এখনো জারি রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্যের মাধ্যমে ইরান পরিষ্কার করে দিয়েছে, লেবাননের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষা না হলে যুক্তরাষ্ট্র-ইরান খসড়া চুক্তিটি পাবে না স্থায়িত্ব।

ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তিইসরায়েলইসরায়েল-লেবানন যুদ্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প