ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প
আগামীর সময় ডেস্ক

ছবি: রয়টার্স
ইরানের সঙ্গে সংঘাত ‘খুব শিগগিরই’ শেষ হবে। এমনটাই মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তার এ মন্তব্যের পর তেলের দাম ব্যাপকভাবে কমে গেছে।
ওয়াশিংটন ডিসিতে নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ফেডারেল প্ল্যাটফর্ম উন্মোচন করে দেওয়া এক বক্তৃতায় ট্রাম্প এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেছেন, ইরান ‘খুব খারাপভাবে ব্যর্থ হচ্ছে’। তিনি আবারও দাবি করেন, দেশটি ‘কোনো পারমাণবিক অস্ত্র পাবে না’।
ইরানের সঙ্গে সংঘাতের প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বললেন, ‘এটা খুব শিগগিরই শেষ হয়ে যাবে। তারা কোনো পারমাণবিক অস্ত্র পাবে না। আর তেলের দামও দ্রুত কমে যাবে, ঠিক যেমনটা ছিল ইসলামি প্রজাতন্ত্র ইরানে আমার ওই ছোট্ট সফরে (যুদ্ধ) যেতে বাধ্য হওয়ার আগে।’
সূত্র: আলজাজিরা



