Agamir Somoy E-Paper
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
শিশুদের সংগীত শিক্ষায় উয়েরার গুরুগৃহ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের আঙ্গিনায় ডেমোক্র্যাটদের হানা

  • ইরান থেকে ভোট যুদ্ধে ট্রাম্প
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ২২:২৬
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের আঙ্গিনায় ডেমোক্র্যাটদের হানা

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র ২৮ দিন বাকী। ৩ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। জরিপগুলোতে উঠে আসছে ট্রাম্পের দল রিপাবরিক্যান পার্টির ভরাডুরি খবর। ট্রাম্পের আঙ্গিনায় হানা দিচ্ছে ডেমোক্র্যাটরা। টেক্সাস রেড স্টেট হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে সিনেটের এই আসনটি রিপাবলিক্যানরা ধরে রেখেছে। গত নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প টেক্সাসে শতকরা ১৪ ভাগ বেশি ভোটে জয়লাভ করেছিলেন। অথচ এবার রিপাবলিক্যানদের এই সিনেট আসনে জরিপে শতকরা ৪ ভাগ ভোটে এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী জেমস টালারিকো।

সর্বশেষ একটি নতুন জনমত জরিপে দেখা গেছে, টেক্সাসে মার্কিন সিনেট নির্বাচনে রিপাবলিকান প্যাক্সটনের চেয়ে ডেমোক্র্যাট জেমস টালারিকো সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পরিচালিত 'বিগ ডেটা পোল' এর ফলাফলে দেখা যায়, টেক্সাসের নিবন্ধিত ভোটারদের মধ্যে টালারিকো ৪৩.৬% সমর্থন নিয়ে প্যাক্সটনের (৩৯.৩%) চেয়ে এগিয়ে ছিলেন। ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে এমন ভোটারদের ক্ষেত্রে টালারিকো ৪৪.৬% সমর্থন নিয়ে প্যাক্সটনের (৪১.৬%) চেয়ে এগিয়ে ছিলেন।

আইওয়াতে রিপাবলিক্যান সিনেটর আশলি হিনসন পুর্নবার নির্বাচন করছেন। এখানে তিনি চ্যালেঞ্জের মুখে পড়েছেন। ডেমোক্র্যাট প্রার্থী জশ টুরিখ সমানতালে লড়ছেন। জরিপে সম্ভাবনা উভয়েরই শতকরা ৪৫ ভাগ। এই আসনটিতে ছিলেন রিপাবল্যিান সিনেটর জনি আর্নস্ট। তিনি অবসরে যাচ্ছেন। অহিও’তে রিপাবলিক্যান সিনেট পদপ্রার্থী জন হাস্টেডে হারতে বসেছেন। নিউ ইয়র্ক টাইমস/সিয়েনা—র সর্বশেষ জনমত জরিপে ডেমোক্র্যাট ও সাবেক সিনেটর শেরড ব্রাউন ৪৯% বনাম ৪৬% ব্যবধানে বর্তমান রিপাবলিকান সিনেটর জন হাস্টেডের চেয়ে এগিয়ে আছেন। অথচ ট্রাম্প ২০২৪ সালে শতকরা ১১ ভাগ ভোট বেশি পেয়ে কমলা হারিসকে পরাজিত করেছিলেন সেখানে। ফ্লোরিডায় প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করেছিলেন ট্রাম্প। কিন্তু এবার সিনেট নির্বাচনে তার দলের প্রার্থী সিনেটর অ্যাশলি মুডি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে। তার প্রতিপক্ষ ডেমোক্র্যাট অ্যাঞ্জি নিক্সন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। জনমত জরিপে উভয়েই সমানে সমান।

মিশিগানে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী মুসলিম আব্দুল আল সায়েদ জনমত জরিপে এগিয়ে (৫০%)। প্রতিপক্ষ রিপাবলিকান মাইক রজার ১ ভাগ ভোটে পিছিয়ে আছেন। (ফক্স নিউজ জরিপ)। এই স্টেটেও ট্রাম্প শতকরা ১ ভাগ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছিলেন। আলাস্কাতে পেলটোলা ডেমোক্র্যাট হিসেবে সবচেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন। আলাস্কায় রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভানের ৪৩ শতাংশের বিপরীতে তিনি ৫০ শতাংশ সমর্থন পাচ্ছেন। প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প ৫৪ ভাগ ভোট পেয়েছিলেন। ডেমোক্র্যাটিক প্রার্থী কমালা হারিস পেয়েছিলেন শতকরা ৪১ ভাগ ভোট।

এবারের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের এগিয়ে থাকা প্রায় ৫টি সিনেট আসনে বিজয়ের সম্ভাবনা রয়েছে ডেমোক্র্যাট দলীয় প্রার্থীদের। অতিরিক্ত মাত্র ৪ টি আসনে জিতলেই ডেমোক্র্যাটরা সিনেটে নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করবে। সর্বশেষ প্রকাশিত জরিপগুলো রিপাবলিকান পার্টির জন্য ক্রমবর্ধমান ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। দুই বছর আগে ট্রাম্প যেসব রাজ্যে সহজেই জয়ী হয়েছিলেন, সেখানে এখন ডেমোক্র্যাটরা এগিয়ে আছেন অথবা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এর পাশাপাশি এমন লক্ষণও দেখা যাচ্ছে যে, ল্যাটিনো ভোটাররা—যাঁরা তাঁকে হোয়াইট হাউসে ফিরিয়ে আনতে বড় ভূমিকা রেখেছিলেন।তাঁরা এখন দলটির দিক থেকে সরে যাচ্ছেন। (সিএনএন)

নির্বাচনের দিন ঘনিয়ে আসার চার সপ্তাহ আগে রিপাবলিকানরা এমন সব নির্বাচনী এলাকা ধরে রাখার লড়াই করছে যা আগে কখনোই ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয়নি। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোটারদের কাছে আরও নগদ অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়ে তাঁর দল থেকে মুখ ফিরিয়ে না নেওয়ার আহ্বান জানাচ্ছেন।

হোয়াইট হাউসের একজন শীর্ষ উপদেষ্টা রোববার সিএনএন—এ যুক্তি দিয়ে বলেছেন, ভোটাররা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন—এমন দাবি করা "দলীয় জরিপকারীরা" ভুল বলছেন। এই বার্তাটি দেশের প্রকৃত পরিস্থিতির সাথে সেই প্রেসিডেন্টের দৃষ্টিভঙ্গির ফারাককেই তুলে ধরে। যিনি কিনা অর্থনীতির এক "সোনালী যুগ" চলছে বলে দাবি করে আসছেন।

মধ্যবর্তী নির্বাচনের শেষ পর্যায়ে এসে ইরান—সংক্রান্ত পরিস্থিতি রিপাবলিকানদের জন্য একটি বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। পেট্রোল ও ডিজেলের উচ্চমূল্য শীঘ্রই কমে আসার কোনো লক্ষণ নেই। অন্তত ২ নভেম্বরের আগে ভোটাররা যাতে দাম কমার সুফল অনুভব করতে পারেন, তেমন কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না।

তবে নির্বাচনের চার সপ্তাহ আগের জরিপগুলো চূড়ান্ত ফলাফল কেমন হবে তার সঠিক পূর্বাভাস দেয় না। ডেমোক্র্যাটদের মধ্যেও এক ধরনের স্পষ্ট উদ্বেগ কাজ করছে। অতীতে পরাজয়ের তিক্ত স্মৃতি তাঁদের তাড়া করে ফিরছে। বিশেষ করে যখন ট্রাম্প নির্বাচনের শেষ কয়েক সপ্তাহে জয়ের জন্য সর্বশক্তি নিয়োগ করছেন।
ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ (হাউস) ও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্য নিয়ে এগোচ্ছেন। এই সংখ্যাগরিষ্ঠতা পেলে তাঁরা ট্রাম্পের মেয়াদের শেষ বছরগুলোতে হোয়াইট হাউস এবং তাঁর পরিবারের আর্থিক বিষয়গুলো নিয়েও গভীর তদন্ত চালানোর সুযোগ পাবেন।

প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পেতে ডেমোক্র্যাটদের মাত্র কয়েকটি আসন বেশি জিততে হবে। বর্তমানে সেখানে তাঁদের হাতে রয়েছে ২১৪টি আসন, আর রিপাবলিকানদের হাতে ২১৯টি (এর মধ্যে একজন স্বতন্ত্র সদস্য রয়েছেন যিনি সংখ্যাগরিষ্ঠ দলের সাথেই কাজ করেন)। সিনেটে জয়ের জন্য তাঁদের নিট চারটি আসন বেশি প্রয়োজন।
জনপ্রিয়তার হার ৩০ শতাংশের ঘরে আটকে থাকা সত্ত্বেও ট্রাম্প তা কাটিয়ে ওঠার চেষ্টায় শুক্রবার রিপাবলিকান অধ্যুষিত আলাবামায় প্রচারণা চালিয়েছেন। শনিবার তিনি ওহাইওতে একটি জনসভায় ভাষণ দেন। ২০১৬ সালে তিনি সেখানে ১১ পয়েন্টের ব্যবধানে জয়ী হয়েছিলেন, কিন্তু এবার সেখানে সিনেটের একটি গুরুত্বপূর্ণ আসনে লড়াই এতটাই হাড্ডাহাড্ডি যে ফলাফল আগে থেকে বলা কঠিন। নির্বাচনের আর মাত্র এক মাস বাকি থাকতে তাঁর দলের রক্ষণাত্মক অবস্থানে থাকার আরেকটি লক্ষণ হলো তাঁর নির্বাচনী সফরের সময়সূচি। নেব্রাস্কাতে জনসভা করছেন ৫ সেপ্টেম্বর। যেন ইরান যুদ্ধ থেকে নামলেন ভোট যুদ্ধে। এই যুদ্ধে হারলে ট্রাম্প কংগ্রেসে অনাস্থার/ অভিসংশনের মুখোমুখিও হতে পারেন।

তিনি 'ডিপ সাউথ' (যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যসমূহ) এলাকার রিপাবলিকান ভোটারদের কাছে অনুরোধ জানিয়ে বলেছেন, তারা যেন মনে করে "আমিই ব্যালটে (নির্বাচনী প্রার্থী হিসেবে) আছি" এবং নিজের তৈরি করা এক অভূতপূর্ব "স্বর্ণযুগ"—এর কথা ফলাও করে প্রচার করেন। নিজের বার্তাটিকে আরও আকর্ষণীয় করে তোলার এক আপাত প্রচেষ্টায় রত তিনি। হোয়াইট হাউস 'মেডিকেয়ার পার্ট বি'—এর আওতাভুক্ত প্রায় ২ কোটি প্রবীণ নাগরিককে ৯০ ডলার করে অর্থ প্রদানের ঘোষণা দিয়েছেন। গত মাসে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা জয়ী হলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫,০০০ ডলার দেওয়া হবে। শনিবার রাতে ওহাইওতে প্রেসিডেন্ট তাঁর ভোটারদের কাছে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে জয়ের প্রতিশ্রুতি দেন—তবে শর্ত থাকে যে, তাদের বিপুল সংখ্যায় ভোট দিতে আসতে হবে। তিনি বলেন, "আমরা বিশাল ব্যবধানে জিতব এবং ওদের উচিত শিক্ষা দেব"

মধ্যবর্তী নির্বাচনডেমোক্র্যাট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু