Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

ইরাকে অর্থ ও সামরিক সহয়তা বন্ধ করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১৪:৩২
ইরাকে অর্থ ও সামরিক সহয়তা বন্ধ করল যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি

ইরাকে সক্রিয় ইরানপন্থি মিলিশিয়াদের দমনে চাপ বাড়াতে দেশটিতে মার্কিন ডলার সরবরাহ বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে স্থগিত করা হয়েছে ইরাকি বাহিনীর সঙ্গে চলমান সব ধরনের নিরাপত্তা সহযোগিতামূলক কর্মসূচিও। মার্কিন ও ইরাকি কর্মকর্তাদের বরাতে জানা গেছে এসব তথ্য।

সম্প্রতি নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে কথা ছিল ইরাকি তেলের আয়ের প্রায় ৫০ কোটি ডলারের একটি চালান পাঠানোর। কিন্তু মিলিশিয়া গোষ্ঠীগুলোর হাতে এই অর্থ যাওয়ার আশঙ্কায় চালানটি আটকে দেয় মার্কিন অর্থ মন্ত্রণালয়।

গত ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এ নিয়ে দ্বিতীয়বার ইরাকের কেন্দ্রীয় ব্যাংকে ডলার পাঠাতে বিলম্ব করল ওয়াশিংটন।

বিশ্লেষকরা বলছেন, তেহরানের সমর্থনে ইরাক ও পার্শ্ববর্তী দেশগুলোতে মার্কিন স্থাপনায় মিলিশিয়াদের হামলার প্রেক্ষাপটে নেওয়া হয়েছে এই পদক্ষেপ। মূলত ইরাক ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রায় আট সপ্তাহের যুদ্ধে বাগদাদকে ওয়াশিংটনের পক্ষে টানতেই সৃষ্টি করা হয়েছে এই চাপ।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মিলিশিয়াদের হামলা বন্ধ না হওয়া এবং এই সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূলে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত স্থগিত থাকবে সন্ত্রাসবাদবিরোধী প্রশিক্ষণের তহবিলও।

তবে গত মঙ্গলবার এক বিবৃতিতে ইরাকের কেন্দ্রীয় ব্যাংক দাবি করেছে, মার্কিন ডলারের কোনো সংকট নেই তাদের। ব্যাংক ও মানি এক্সচেঞ্জ কোম্পানিগুলোর সব চাহিদা পূরণ করতে পারছে তারা।

২০০৩ সালে ইরাক আক্রমণের পর দেশটির তেল বিক্রির অর্থ নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভে রাখার বিষয়ে একমত হয়েছিল দুই দেশ। ইরাকের নগদ অর্থনীতি সচল রাখতে সেখান থেকে বাগদাদে পাঠানো হয় বছরে প্রায় ১৩ বিলিয়ন ডলার।

২০১৫ সালেও আইএসের হাতে অর্থ যাওয়ার আশঙ্কায় একবার ডলার সরবরাহ বন্ধ করেছিল যুক্তরাষ্ট্র। এবার মিলিশিয়াদের দমনে সেই একই হাতিয়ার ব্যবহার করছে ওয়াশিংটন।

সূত্র: আলজাজিরা।

যুক্তরাষ্ট্রইরান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, আটক ১

    টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, আটক ১