Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের সেবায় মহেববুলের ৫৪ বছর
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

সুনামগঞ্জ

পেট্রোল সংকটে থেমে যাচ্ছে বাইকারদের আয়ের চাকা

সুনামগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০১:৩৪
পেট্রোল সংকটে থেমে যাচ্ছে বাইকারদের আয়ের চাকা

ছবি: আগামীর সময়

সুনামগঞ্জে পেট্রোল সংকটে বিপাকে পড়েছেন যাত্রীবাহী মোটরসাইকেল চালকেরা। চাহিদামতো তেল না পেয়ে জীবিকার কঠিন লড়াইয়ে নেমেছেন তারা। জেলার প্রায় পাঁচ হাজার চালক সরাসরি প্রভাবিত হয়েছেন এই সংকটে। এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি সমস্যা, চালকদের বড় একটি অংশের কাগজপত্র না থাকায় তারা পড়েছেন আরও বেশি ভোগান্তিতে। এই সুযোগে মধ্যস্বত্বভোগী একটি চক্র অপচেষ্টা চালাচ্ছে বেশি দামে পেট্রোল বিক্রিতে।

জেলার বিভিন্ন এলাকায় যাত্রীবাহী মোটরসাইকেল চালকদের সমিতি রয়েছে ৫০টিরও বেশি। এসব সমিতিতে সদস্য রয়েছেন ৫০ থেকে ৫০০ জন পর্যন্ত। হাওর-বাওরের এই জেলায় অনেক সড়ক এখনো গণপরিবহনের জন্য উপযোগী নয়। ফলে মোটরসাইকেলই হয়ে উঠেছে প্রধান ভরসা। প্রতিদিন হাজারো যাত্রী এসব মোটরসাইকেলের ওপর নির্ভর করেন।

তবে তেলের সংকটে এই চাকা প্রায় থমকে গেছে এখন। সমিতির নেতারা জানান, চাহিদামতো জ্বালানি না পেয়ে অনেকে পেশা বদল করতে বাধ্য হয়েছেন। কেউ বেকার হয়ে পড়েছেন, আবার কেউ কৃষিকাজ বা অন্য শ্রমনির্ভর পেশায় ঝুঁকছেন।

জামালগঞ্জ উপজেলার বিভিন্ন রুটে প্রতিদিন শত শত মোটরসাইকেল চলাচল করত। কিন্তু এখন চালকদের বড় একটি অংশ নিয়মিত রাস্তায় নামতে পারছেন না। স্থানীয়দের ভাষ্য, সড়কের বেহাল অবস্থা এবং বিকল্প যানবাহনের অভাবে যাত্রীদেরও পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।

জামালগঞ্জের মোটরসাইকেল চালক আরশ আলী প্রায় দুই দশক ধরে এই পেশায় যুক্ত। তার ভাষ্য, একবার যাতায়াতে কমপক্ষে এক লিটার তেল লাগে। দূরের রুটে গেলে পাঁচ লিটার পর্যন্ত প্রয়োজন হয়। কিন্তু তিনি কোনোভাবেই চাহিদামতো তেল পাচ্ছেন না এখন। বাধ্য হয়ে ১৩০ টাকার তেল ২৫০ টাকায় কিনতে হচ্ছে। অনেক সময় অন্য চালকদের কাছ থেকেই বেশি দামে তেল সংগ্রহ করতে হয়।

‘বর্তমানে যে পরিমাণ তেল পাওয়া যায়, তা দিয়ে দিনে ৫০ কিলোমিটারের বেশি চালানো সম্ভব হয় না। ফলে দিনের বড় অংশই বসে থাকতে হয়। গত ১৫ দিনে তার আয় কমে গেছে অর্ধেক।’— যোগ করেন তিনি।

জামালগঞ্জ উপজেলা মোটরসাইকেল চালক সমিতির সভাপতি মো. রিপন মিয়া বলেছেন, ‘উপজেলায় প্রায় ৫০০ চালক রয়েছেন। এর মধ্যে প্রায় ৬০ শতাংশ চালককর্মহীন হয়ে পড়েছেন জ্বালানি সংকটে। একই সঙ্গে যাত্রীরাও পড়েছেন ভোগান্তিতে।’

তাহিরপুর উপজেলায় ছয়টি স্ট্যান্ডে এক হাজারের বেশি মোটরসাইকেল থাকলেও বেশিরভাগ চালক এখন আর নিয়মিত রাস্তায় নামছেন না। কেউ কৃষিকাজে চলে গেছেন, কেউ অন্য পেশা খুঁজছেন, আবার অনেকে হয়ে পড়েছেন পুরোপুরি বেকার ।

বাদাঘাট এলাকার চালক খোকন মিয়া জানান, আগে দিনে দুই থেকে আড়াই হাজার টাকা আয় করতেন। এখন হাজার টাকাও আয় করা কঠিন হয়ে গেছে। প্রতিদিন ১০ লিটার তেলের প্রয়োজন হলেও সম্ভব হচ্ছে না সেটি জোগাড় করার।

মধ্যনগরের গাছতলা বাজারের চালক আল আমিন জানান, কয়েকদিন ধরে তিনি মোটরসাইকেল চালানো বন্ধ রেখেছেন। বিকল্প হিসেবে সিদ্ধান্ত নিয়েছেন ধান কাটার কাজ শুরু করার।

এদিকে সংকটের সুযোগ নিচ্ছে মধ্যস্বত্বভোগী একটি চক্র। অভিযোগ রয়েছে, কিছু দোকান গোপনে প্রতি লিটার পেট্রোল ২৫০ টাকা পর্যন্ত বিক্রি করছে। আবার কিছু চালক পাম্প থেকে তেল এনে অন্য চালকদের কাছে বিক্রি করছেন বেশি দামে।

বিশ্বম্ভরপুর উপজেলার চালক সমিতির সভাপতি তোফাজ্জুল হোসেন জানান, কাগজপত্র না থাকায় অনেক চালক পেট্রোল পাম্প থেকে তেল নিতে পারেন না। এতে করে তারা আরও বেশি দামে তেল কিনতে বাধ্য হচ্ছেন। পুলিশি জটিলতার ভয়ও রয়েছে।

এ বিষয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেছেন, ‘পেট্রোল সংকট একটি বৈশ্বিক সমস্যা। সরকার নির্ধারিত নির্দেশনা অনুযায়ী পুলিশ পাম্পগুলোতে অবস্থান নিয়ে সাধারণ মানুষকে সহযোগিতা করছে। পাশাপাশি চালকদের কাগজপত্র ঠিক করে নিয়ম মেনে চলার জন্য উৎসাহিত করা হচ্ছে।’

তিনি আরও জানান, যেসব চালকের কাগজপত্র সঠিক, তাদের জন্য জ্বালানি সরবরাহ কীভাবে বাড়ানো যায়, সে বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে।

সুনামগঞ্জতেলের অভাবপরিবার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডুর হাসপাতালে ভিড়

    নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডুর হাসপাতালে ভিড়

    ২৭ আগস্ট ২০২৬, ০৫:৫৫

    নেপালে আবারও আকস্মিক বন্যার শঙ্কা, সতর্কতা জারি

    নেপালে আবারও আকস্মিক বন্যার শঙ্কা, সতর্কতা জারি

    ২৭ আগস্ট ২০২৬, ০৫:৩১

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩

    ২৭ আগস্ট ২০২৬, ০১:২৪

    পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    ২৭ আগস্ট ২০২৬, ০৩:০০

    রাবিতে আসনে বসা নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৪

    রাবিতে আসনে বসা নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৪

    ২৭ আগস্ট ২০২৬, ০২:২৮

    নেপালে বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    নেপালে বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    ২৭ আগস্ট ২০২৬, ০৮:২৩

    ৯/১১ হামলার ‘মূল পরিকল্পনাকারীর’ বিচার শুরুর তারিখ নির্ধারণ

    ৯/১১ হামলার ‘মূল পরিকল্পনাকারীর’ বিচার শুরুর তারিখ নির্ধারণ

    ২৭ আগস্ট ২০২৬, ১০:২৭

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    ২৭ আগস্ট ২০২৬, ২০:২২

    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৪৭

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৯

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯

    ২৭ আগস্ট ২০২৬, ১০:১৯

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৫

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:০৫

    advertiseadvertise