বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
এবার মেটা কর্মীদের প্রতি ক্লিকে কৃত্রিম বুদ্ধিমত্তার নজর

এবার মেটা কর্মীদের প্রতি ক্লিকে কৃত্রিম বুদ্ধিমত্তার নজর

বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
আগামীর সময় ক্যাম্পাস

চট্টগ্রামে সংঘর্ষের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

ঢাবি প্রতিনিধিপ্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ২৩:৫৬
চট্টগ্রামে সংঘর্ষের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

ছবি: আগামীর সময়

চট্টগ্রাম সিটি কলেজে দেয়াল লিখনকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টিএসসিতে এসে শেষ হয়।

এ সময় ছাত্রদল নেতাকর্মীরা ‘গুপ্তদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘শিক্ষা, সন্ত্রাস, একসাথে চলে না’, ‘গুপ্ত রাজনীতির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি স্লোগান দেয়।

পরে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, ঢাকা কলেজ, কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেছেন, ‘চট্টগ্রাম সিটি কলেজে একটি দেয়াল লিখনকে কেন্দ্র করে ছাত্রশিবির যেভাবে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দেয়াল লিখনের জবাবে তারা পাল্টা লিখন করতে পারত কিন্তু তারা সহিংসতার পথ বেছে নিয়েছে।’

‘গত দুই বছর ধরে আমরা বলে আসছি, যেখানে ছাত্রশিবির সাংগঠনিকভাবে শক্তিশালী, সেখানে তারা গোপনে সন্ত্রাসের চর্চা করে। চট্টগ্রামের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে তারা দখলদারিত্ব ও ক্যাডারভিত্তিক রাজনীতি চালিয়ে যাচ্ছে।’— যোগ করেন তিনি।

নাছির উদ্দিন দাবি করেন, সাম্প্রতিক সময়ে সংঘটিত ছাত্রশিবিরের বেশিরভাগ সহিংস ঘটনার কেন্দ্র চট্টগ্রাম। হুঁশিয়ারি দেন, ‘এ ধরনের হামলার পুনরাবৃত্তি হলে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের স্বাভাবিকভাবে চলতে দেবে না। প্রতিটি ক্যাম্পাসে তাদের প্রতিহত করা হবে।’

‘দীর্ঘদিন ধরে ছাত্রশিবির বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে গোপন সমঝোতায় রাজনীতি করেছে। অতীতে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় তাদেরও নিতে হবে।’— আরও অভিযোগ করেন তিনি।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেছেন, ‘ছাত্রশিবির বিভিন্ন সময়ে মিথ্যা ও বিভ্রান্তিকর ন্যারেটিভ তৈরি করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করে। তারা ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চায়।’

‘ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব ক্যাম্পাসে আমরা একটি গণতান্ত্রিক ও শিক্ষাবান্ধব পরিবেশ চাই। কিন্তু কেউ যদি গুপ্তভাবে সন্ত্রাসী কার্যক্রম চালাতে চায়, ছাত্রদল তা সহ্য করবে না।’— হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে বক্তারা চট্টগ্রামের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনের কার্যকর ভূমিকা পালন এবং ক্যাম্পাসে সহিংস রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বিক্ষোভচট্টগ্রামে সংঘর্ষঢাবিতে ছাত্রদল
    শেয়ার করুন:
    ভাড়া বাড়ানোর হিসাব মেলে কোন অঙ্কে?

    ভাড়া বাড়ানোর হিসাব মেলে কোন অঙ্কে?

    ২১ এপ্রিল ২০২৬, ২২:৫১

    ক্ষেতে নেই, চোখে পানি কৃষকের

    ক্ষেতে নেই, চোখে পানি কৃষকের

    ২১ এপ্রিল ২০২৬, ২৩:২২

    সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম: যেভাবে বদলে দিচ্ছে সমাজ

    সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম: যেভাবে বদলে দিচ্ছে সমাজ

    ২২ এপ্রিল ২০২৬, ০০:২৯

    সড়ক দুর্ঘটনায় নিহত ২

    সড়ক দুর্ঘটনায় নিহত ২

    ২১ এপ্রিল ২০২৬, ২১:৫৮

    চট্টগ্রামে সংঘর্ষের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

    চট্টগ্রামে সংঘর্ষের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

    ২১ এপ্রিল ২০২৬, ২৩:৫৬

    পেট্রোল সংকটে থেমে যাচ্ছে বাইকারদের আয়ের চাকা

    পেট্রোল সংকটে থেমে যাচ্ছে বাইকারদের আয়ের চাকা

    ২২ এপ্রিল ২০২৬, ০১:৩৪

    জীবন বাঁচাতে জীবন বাজি

    জীবন বাঁচাতে জীবন বাজি

    ২১ এপ্রিল ২০২৬, ১৯:০৫

    যুক্তরাজ্যে ধূমপান রোধে ঐতিহাসিক আইন পাস, বদলাবে শিশুদের ভবিষ্যৎ

    যুক্তরাজ্যে ধূমপান রোধে ঐতিহাসিক আইন পাস, বদলাবে শিশুদের ভবিষ্যৎ

    ২১ এপ্রিল ২০২৬, ২৩:০১

    অন্যের মৃত্যুতে ভর করে বাঁচেন তারা

    অন্যের মৃত্যুতে ভর করে বাঁচেন তারা

    ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৫

    সিদ্ধান্ত বদলে তাড়ুয়াকে নাটক মঞ্চায়নের অনুমতি দিল শিল্পকলা

    সিদ্ধান্ত বদলে তাড়ুয়াকে নাটক মঞ্চায়নের অনুমতি দিল শিল্পকলা

    ২১ এপ্রিল ২০২৬, ১৭:১৮

    মিলনায়তন বরাদ্দে শিল্পকলার ‘কাণ্ডজ্ঞানহীন’ আচরণ, ক্ষুব্ধ নাট্যকর্মীরা

    মিলনায়তন বরাদ্দে শিল্পকলার ‘কাণ্ডজ্ঞানহীন’ আচরণ, ক্ষুব্ধ নাট্যকর্মীরা

    ২১ এপ্রিল ২০২৬, ১২:৫২

    ২০২৬ সালে ২৫ এর প্রশ্ন, সময় বাড়িয়ে সঠিকে পরীক্ষা

    ২০২৬ সালে ২৫ এর প্রশ্ন, সময় বাড়িয়ে সঠিকে পরীক্ষা

    ২১ এপ্রিল ২০২৬, ২২:৪৭

    ট্রাম্পের প্রস্তাবিত প্রতিরক্ষা বাজেট কেন এত বেশি

    ট্রাম্পের প্রস্তাবিত প্রতিরক্ষা বাজেট কেন এত বেশি

    ২১ এপ্রিল ২০২৬, ২২:০৯

    প্রিপেইড মিটার নিয়ে ক্ষোভ, রংপুরে স্মারকলিপি

    প্রিপেইড মিটার নিয়ে ক্ষোভ, রংপুরে স্মারকলিপি

    ২১ এপ্রিল ২০২৬, ২১:২১

    হুমকি-ধমকির পর যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকাল বাড়ালেন ট্রাম্প

    হুমকি-ধমকির পর যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকাল বাড়ালেন ট্রাম্প

    ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩৬

    প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

    সম্পাদক : মোস্তফা মামুন

    আগামীর সময়
    আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

    ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

    যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

    বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

    info@agamirsomoy.com

    স্বত্ব © ২০২৬ আগামীর সময়

    • সর্বশেষ
    • ইপেপার
    EN
    • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সারাদেশ
    • বিশ্ব
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • মতামত
    • ফিচার
    • ভিডিও
    • চট্টগ্রাম
    • শিক্ষা
    • বিচিত্রা
    • ইপেপার
    • EN