Agamir Somoy E-Paper
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বেওয়ারিশ লাশের অভিভাবক হাফেজ সেলিম
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় যুক্তরাষ্ট্র

১২ দিন ধরে বিদ্যুৎহীন যুক্তরাষ্ট্রের এক শহর

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১৪:১৯
১২ দিন ধরে বিদ্যুৎহীন যুক্তরাষ্ট্রের এক শহর

ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গ্যারি শহরে ১২ দিন ধরে নেই বিদ্যুৎ। গত ১১ আগস্ট আকস্মিক ও শক্তিশালী ঝড়ের পর থেকেই বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে শহরটির ৩০ হাজার বাসিন্দা। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় খাবার, চিকিৎসা ও দৈনন্দিন কাজে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলের শিকাগো ও ইন্ডিয়ানাসহ বিভিন্ন এলাকায় ঝড়টি আঘাত হানে। শক্তিশালী ঝড়টির আঘাতে প্রাণ হারিয়েছেন ৭ জন। মাত্র ১০ মিনিট স্থায়ী ঝড়টির প্রভাব ১২ দিন পরেও কাটেনি। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্য বলছে, ঝড়ের সময় বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৫৯ কিলোমিটার পর্যন্ত।

ঝড়ের পর থেকে বন্ধুদের থেকে পাওয়া সংরক্ষণযোগ্য খাবার খেয়ে দিন কাটছে ৭৭ বছর বয়সী নারী টেরি দুবোয়ার। ছেলের দেওয়া পাওয়ার ব্যাংকের মাধ্যমে চার্জ দিচ্ছেন নিজের ফোন।

ঝড়ে উপড়ে পড়া গাছগুলো সরানো হচ্ছে। ছবি: সংগৃহীত
ঝড়ের ভয়াবহতা বর্ণনা দিয়ে তিনি জানালেন, জীবনে এমন ঝড় তিনি কখনো দেখেননি। তার ভাষায়, ঝড়ের সময় মনে হয়েছিল যেন বাতাসের একটি বিশাল দেয়াল শহরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে।

এক সময়ের শিল্প শহর গ্যারিতে অবস্থিত ছিল বিশ্বের বৃহত্তম ইস্পাত কারখানার। তবে বর্তমানে শহরটির প্রায় ৭০ হাজার বাসিন্দার এক-তৃতীয়াংশই দরিদ্রসীমার নিচে বাস করেন। দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাট তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে।

শহরটিতে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নর্দার্ন ইন্ডিয়ানা পাবলিক সার্ভিস কোম্পানি (নিপস্কো) জানিয়েছে, ঝড়ের পর বিদ্যুৎহীন হয়ে পড়া ৩ লাখ ৪৫ হাজারেরও বেশি মানুষের বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার করা হয়েছে। তবে স্থানীয় সময় রবিবার সকাল পর্যন্ত বিদ্যুৎবিহীন ছিলেন ৩০ হাজার মানুষ।

ঝড়ের পর প্রথম কয়েক দিন শহরের পেট্রল পাম্প, সুপারমার্কেট ও ফার্মেসিতেও বিদ্যুৎ ছিল না। চরম সংকটে পড়া মানুষের পাশে দাঁড়ায় আন্তর্জাতিক খাদ্য সহায়তা সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন।
গ্যারি শহরে শরীর ঠান্ডা করতে বরফ ব্যবহার করছেন বাসিন্দারা। ছবি: রয়টার্স
এদিকে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারে দেরি করায় অবহেলার অভিযোগে নিপস্কোর বিরুদ্ধে মামলা করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে অভিযোগ অস্বীকার করেছে কোম্পানিটি।

ইন্ডিয়ানার গভর্নর মাইক ব্রাউন রবিবার বলেছেন, এই বিলম্বের জন্য অজুহাত গ্রহণযোগ্য নয়। সেইসঙ্গে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (ফেমা) কাছে দ্রুত একটি বড় ধরনের দুর্যোগ ঘোষণার অনুরোধ জানিয়েছেন। এটি হলে আরও সহায়তা পাবেন বাসিন্দারা।

যুক্তরাষ্ট্রবিদ্যুৎ
    শেয়ার করুন:
    Advertisement
    যুদ্ধকালীন নির্বাচন ইউক্রেনকে সুনামির মতো ছিন্নভিন্ন করবে : জেলেনস্কি

    যুদ্ধকালীন নির্বাচন ইউক্রেনকে সুনামির মতো ছিন্নভিন্ন করবে : জেলেনস্কি

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:৫৯

    ডেঙ্গুতে থামল আরও ৫ প্রাণ, বেশি মৃত্যু ঢাকায়

    ডেঙ্গুতে থামল আরও ৫ প্রাণ, বেশি মৃত্যু ঢাকায়

    ২৩ আগস্ট ২০২৬, ১৭:৫৯

    আগামী চক্রবর্তীর বিয়ের তারিখও চূড়ান্ত হয়েছিল

    আগামী চক্রবর্তীর বিয়ের তারিখও চূড়ান্ত হয়েছিল

    ২৩ আগস্ট ২০২৬, ১৯:২৪

    কুড়িগ্রামে গুদাম ভেঙে ২০২ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

    কুড়িগ্রামে গুদাম ভেঙে ২০২ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

    ২৩ আগস্ট ২০২৬, ১৭:১৩

    গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর

    গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর

    ২৩ আগস্ট ২০২৬, ২০:০৪

    ১২ কোটি টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল বদল!

    ১২ কোটি টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল বদল!

    ২৩ আগস্ট ২০২৬, ২৩:১৫

    সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ

    সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:৫৭

    দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব বন্টন, কে দেখবেন কোন বিষয়

    দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব বন্টন, কে দেখবেন কোন বিষয়

    ২৩ আগস্ট ২০২৬, ২১:৫০

    জামালপুরে দুই শিশুর কান্নায় ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ

    জামালপুরে দুই শিশুর কান্নায় ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:২০

    বাল্যবিয়ের পাঠ আছে, নেই প্রতিরোধের প্রস্তুতি

    বাল্যবিয়ের পাঠ আছে, নেই প্রতিরোধের প্রস্তুতি

    ২৩ আগস্ট ২০২৬, ২১:৩৩

    ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন

    ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন

    ২৩ আগস্ট ২০২৬, ২১:০৭

    গণপতি স্যার বলতেন ‘তোরা মানুষ হবি না?’

    গণপতি স্যার বলতেন ‘তোরা মানুষ হবি না?’

    ২৩ আগস্ট ২০২৬, ২১:২৫

    সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি পত্রিকা

    সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি পত্রিকা

    ২৪ আগস্ট ২০২৬, ১১:১৫

    যে মানুষ নদীর, যে মানুষ বৃক্ষের

    যে মানুষ নদীর, যে মানুষ বৃক্ষের

    ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫৬

    নুসরাত হত্যা: আপিলের রায় আজ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মা

    নুসরাত হত্যা: আপিলের রায় আজ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মা

    ২৪ আগস্ট ২০২৬, ১১:১৪

    advertiseadvertise