Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

থ্যাংকসগিভিংয়ের মধ্যেই প্রবল ঝড় যুক্তরাষ্ট্রে, বিদ্যুৎহীন ১০ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১১:১৫
শেয়ার করুন:
থ্যাংকসগিভিংয়ের মধ্যেই প্রবল ঝড় যুক্তরাষ্ট্রে, বিদ্যুৎহীন ১০ লাখ মানুষ

ছবি: রয়টার্স

থ্যাংকসগিভিংয়ের ছুটির মধ্যে প্রচণ্ড ঝড়ে যুক্তরাষ্ট্রের প্রায় ১০ লাখ বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার বাতিল ও বিলম্ব হয়েছে বহু ফ্লাইট। বার্ষিক এই ছুটি কাটাতে পরিবারের কাছে ফিরতে ভোগান্তিতে পড়েছেন অনেক মার্কিনী।

প্রবল ঝড়ের কারণে নিউইয়র্ক শহরে ম্যাসি’স বার্ষিক থ্যাংকসগিভিং ডে প্যারেড স্থগিত করা হয়েছে। দেশটির বিভিন্ন স্থানে বিঘ্নিত হয় যাতায়াতব্যবস্থা।

ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিভিন্ন গন্তব্যে আসা-যাওয়ার ২ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং ৪০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিদ্যুৎ বিভ্রাটের তথ্য পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজ ডট ইউএসের হিসাবে, বৃহস্পতিবার সন্ধ্যায় ৯ লাখের বেশি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন ছিল। এর বেশির ভাগই দেশটির পূর্ব উপকূলীয় অঙ্গরাজ্যগুলোতে। নিউ জার্সি ও নিউইয়র্কের কিছু এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর উত্তর জর্জিয়া, মধ্য-আটলান্টিক অঞ্চলের অধিকাংশ এলাকা এবং দক্ষিণ নিউ ইংল্যান্ডে ঝোড়ো বাতাসের বিষয়ে সতর্কতা জারি করেছে।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, শহরে বন্যার পানিতে গাড়িতে আটকে পড়া দুজনকে উদ্ধার করা হয়েছে। মামদানি বলেন, ‘আপনার নিরাপত্তার চেয়ে গুরুত্বপূর্ণ কোনো গন্তব্য হতে পারে না।’ উপকূলীয় অন্যান্য এলাকাতেও একই ধরনের উদ্ধার অভিযানের খবর পাওয়া গেছে।

ঝড়ের কারণে কয়েক দফা স্বল্প সময়ের জন্য টর্নেডো সতর্কতাও জারি করা হয়। এর মধ্যে ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলের দক্ষিণ-পূর্বেও টর্নেডোর সতর্কতা ছিল। এদিন যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলে ভারী তুষারপাত হয়েছে। মিসৌরির কিছু এলাকায় ৩৫ সেন্টিমিটার পর্যন্ত তুষার জমেছে।

সূত্র: আলজাজিরা।

যুক্তরাষ্ট্রঝড়ফ্লাইট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন