Agamir Somoy E-Paper
সোমবার, ১০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অন্ধকারে আলোর দ্যুতি আবুল হোসেন
সোমবার, ১০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

নিউ ইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

মনোয়ারুল ইসলাম, নিউইয়র্ক থেকে
agamir somoy
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১২:২২
নিউ ইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

ছবি: আগামীর সময়

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নিউ ইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড। বাংলাদেশিদের নেতৃত্বে আয়োজিত এই প্যারেডে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রবাসীরা অংশ নিয়েছেন।

রবিবার নিউ ইয়র্কের কুইন্সের জ্যাকসন হাইটস এলাকার ৫৯ স্ট্রিট থেকে প্যারেড শুরু হয়ে ৮৭ স্ট্রিটে গিয়ে শেষ হয়। এতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তানের প্রবাসীরা অংশ নেন। বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসীর পাশাপাশি বিভিন্ন দেশের অভিবাসীরাও এতে যোগ দেন।

প্যারেডে বিভিন্ন দেশের জাতীয় পতাকা ও বর্ণিল ফেস্টুনে সাজানো গাড়ির বহর অংশ নেয়। নিউ ইয়র্ক পুলিশ বিভাগের অশ্বারোহী সদস্য এবং পুলিশের ব্যান্ডের বাদ্যযন্ত্রের তালে এগিয়ে যায় প্যারেড। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে দক্ষিণ এশীয় সম্প্রদায়ের মানুষসহ বিপুলসংখ্যক নিউ ইয়র্কবাসী করতালি দিয়ে প্যারেডকে স্বাগত জানান।

প্যারেডের গ্র্যান্ড মার্শাল ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাপ্তাহিক আজকালের সম্পাদক শাহ নেওয়াজ। বাংলাদেশ সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত এই প্যারেডে বাংলাদেশি বিভিন্ন সংগঠন ব্যানার নিয়ে অংশ নেয়।

উদ্বোধনী অনুষ্ঠানে শাহ নেওয়াজ বলেছেন, ‘বাংলাদেশ সোসাইটির নেতৃত্বে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড আয়োজন কমিউনিটির জন্য একটি ঐতিহাসিক ও গর্বের মুহূর্ত। দল-মত ও ভেদাভেদ ভুলে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই উৎসবে অংশ নিয়েছি। আমাদের ঐক্য, সম্প্রীতি ও শক্তিকে বিশ্বমঞ্চে তুলে ধরতে পারছি। আজকের প্যারেড ইতিহাসের অংশ হয়ে থাকবে।’

তিনি আরও বলেছেন, ‘প্রতিবছর বাংলাদেশিদের নেতৃত্বে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড আয়োজন করা হবে।’

অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহসভাপতি কামরুজ্জামান কামরুল, ট্রাস্টি বোর্ডের সদস্য আহসান হাবিব, আজহারুল হক মিলন ও নাঈম টুটুল উপস্থিত ছিলেন।

এ ছাড়া কুইন্স ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার অ্যাট-লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, প্যারেডের প্রধান সমন্বয়কারী ও কমিউনিটি নেতা শাহ শহিদুল হক, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান স্টিফেন রাগা, কমিউনিটি নেতা নুরুল আজিম, আজহারুল ইসলাম, লায়ন মতিউর রহমান, জাহাঙ্গীর আলম জয়, তরিকুল ইসলাম বাদল, আমিন মেহেদি, নুরুজ্জামান সরদার, মিয়া মোহাম্মদ দুলাল, মোহাম্মদ নমী, নওশেদ হায়দার, মাকসুদুল এইচ চৌধুরী, মাসুদ সিরাজী, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, অনিক রাজ, আবু বকর সিদ্দিকী, রেদোয়ানা রাজ্জাক সেতু, সাকিল মিয়া, ময়নুজ্জামান চৌধুরী এবং অভিনেত্রী সাবাহ কবিরসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউইয়র্কসাউথ এশিয়ান ইউনিটি প্যারেডআমেরিকা প্রবাসী
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise