Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের ভাগ্য বদলাচ্ছেন জুয়েল
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

ট্রাম্প প্রশাসনের ২০ হাজার ভোট বাতিলের আবেদন সুপ্রিম কোর্টে খারিজ

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১১:১৪
শেয়ার করুন:
ট্রাম্প প্রশাসনের ২০ হাজার ভোট বাতিলের আবেদন সুপ্রিম কোর্টে খারিজ

ডাকযোগে পাঠানো ভোট পরীক্ষা করছেন কয়েকজন মার্কিন কর্মকর্তা। ফাইল ছবি / রয়টার্স

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ২০ হাজার ডাকযোগে পাঠানো ভোট আলাদা করে রাখার জন্য ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার কোনো ব্যাখ্যা ছাড়াই এক বাক্যের আদেশে আবেদনটি নাকচ করেন আদালত। এ বিষয়ে কোনো বিচারপতি ভিন্নমতও জানাননি।

ট্রাম্প প্রশাসনের দাবি, এসব ব্যালটের ভোটারদের একটি অংশ অমার্কিন নাগরিক হতে পারেন। তাই ভোটগুলো আলাদা করে রেখে তদন্ত করা প্রয়োজন। তবে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ ও অভিবাসী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো প্রশাসনের দেওয়া তালিকার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের অভিযোগ, বৈধ ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে প্রশাসন।

গত মাসে ক্যালিফোর্নিয়ার বিরুদ্ধে মামলা করে ট্রাম্প প্রশাসন। রাজ্যটির সর্বজনীন ডাকযোগে ভোট দেওয়ার ব্যবস্থার আওতায় সন্দেহভাজন অমার্কিন নাগরিকদের কাছে ২০ হাজার ব্যালট পাঠানো হয়েছে বলে অভিযোগ করা হয়। ক্যালিফোর্নিয়ায় নিবন্ধিত সব সক্রিয় ভোটারের কাছে স্বয়ংক্রিয়ভাবে ব্যালট পাঠানো হয়।

তবে গত সপ্তাহে কেন্দ্রীয় জেলা আদালতের বিচারক ডেভিড কার্টার রায় দেন, ক্যালিফোর্নিয়া এসব ব্যালট অন্যগুলোর মতোই গ্রহণ করতে পারবে। তিনি বলেন, নির্বাচনের ওপর রাজ্যগুলোর নিয়ন্ত্রণের সাংবিধানিক নীতির সঙ্গে প্রশাসনের আবেদন সাংঘর্ষিক। আপিল আদালতও শুক্রবার ২-১ ভোটে প্রশাসনের আবেদন নাকচ করেন।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: কীভাবে হয়, কেন গুরুত্বপূর্ণ

০৩ নভেম্বর ২০২৬

এরপর সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ট্রাম্প প্রশাসন। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই আবেদন খারিজ করেন সর্বোচ্চ আদালত। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা বলেছেন, রাজ্যের নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা চারবার আদালতে প্রত্যাখ্যাত হয়েছে।

মামলাটি আনুষ্ঠানিকভাবে শেষ না হলেও মঙ্গলবারের নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের এই আদেশকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভোট গণনার প্রক্রিয়া শুরু হয়ে গেলে ব্যালট আলাদা করা সম্ভব নয় বলে জানিয়েছে উভয় পক্ষ।

সূত্র : আলজাজিরা 

ক্যালিফোর্নিয়াযুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনভোট বাতিল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    শ্যামলকে ১০ হাজার টাকার বিনিময়ে আততায়ীদের হাতে তুলে দেন বিশ্বস্ত মাঝি

    শ্যামলকে ১০ হাজার টাকার বিনিময়ে আততায়ীদের হাতে তুলে দেন বিশ্বস্ত মাঝি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    রহস্যজনক আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন

    রহস্যজনক আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন

    ২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন, সরকারি ছুটি কত দিন?

    ২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন, সরকারি ছুটি কত দিন?

    মাতিস রঙের সুন্দর

    মাতিস রঙের সুন্দর

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    কিস্তি না দেওয়ায় গৃহবধূকে পুলিশে দিলেন এনজিওকর্মীরা

    কিস্তি না দেওয়ায় গৃহবধূকে পুলিশে দিলেন এনজিওকর্মীরা

    সবার আগে দরকার...

    সবার আগে দরকার...

    শিশুদের সৃজনশীল বিকাশে কাজ করার প্রত্যয়

    শিশুদের সৃজনশীল বিকাশে কাজ করার প্রত্যয়

    শ্রমিক অসন্তোষ : ইন্ধনের প্রশ্নে সরকার-বিরোধী দল উভয়ের এক সুর

    শ্রমিক অসন্তোষ : ইন্ধনের প্রশ্নে সরকার-বিরোধী দল উভয়ের এক সুর

    দরপত্র ছাড়াই স্কুলের নির্মাণসামগ্রী বিক্রি করে শিক্ষকদের আনন্দ ভ্রমণের অভিযোগ

    দরপত্র ছাড়াই স্কুলের নির্মাণসামগ্রী বিক্রি করে শিক্ষকদের আনন্দ ভ্রমণের অভিযোগ

    রাত ৮টা থেকে ১২ কেজির সিলিন্ডারে ২২৩ টাকা বেশি

    রাত ৮টা থেকে ১২ কেজির সিলিন্ডারে ২২৩ টাকা বেশি

    সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাত্র আন্দোলনের আহ্বায়ক তাজিম, সদস্য সচিব রাকিব

    সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাত্র আন্দোলনের আহ্বায়ক তাজিম, সদস্য সচিব রাকিব

    গাজীপুরে মহাসড়কে ফের শ্রমিকদের অবস্থান, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    গাজীপুরে মহাসড়কে ফের শ্রমিকদের অবস্থান, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন