Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় যুক্তরাষ্ট্র

দাঁত পরীক্ষা করাবেন ট্রাম্প

এএফপি
agamir somoy
প্রকাশ: ১২ মে ২০২৬, ১৭:২৬
দাঁত পরীক্ষা করাবেন ট্রাম্প

সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার যাচ্ছেন বিশেষ দাঁতের পরীক্ষায়। আগামী ২৬ মে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে তার বার্ষিক দাঁত ও পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের ভাষ্য অনুযায়ী, প্রেসিডেন্টের নিয়মিত প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার অংশ হিসেবেই এই ডেন্টাল চেকআপ করা হচ্ছে।

বয়স যখন আশির দোরগোড়ায়, তখনো ট্রাম্প দাবি করে আসছেন তিনি শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সুস্থ।

তবে গত কয়েক মাস ধরেই তার স্বাস্থ্য নিয়ে নানা আলোচনা চলছে। ডান হাতে কালশিটে দাগ, পায়ে ফোলাভাব— সবকিছু নিয়েই তৈরি হয়েছে জল্পনা।

গত অক্টোবরে ট্রাম্প ২০২৫ সালের দ্বিতীয় বড় স্বাস্থ্য পরীক্ষা করান। পরে তিনি জানান, এমআরআই পরীক্ষায় তার হৃদরোগসংক্রান্ত কোনো জটিলতা ধরা পড়েনি।

এর আগে গত এপ্রিলে নিয়মিত ছয় মাস অন্তর স্বাস্থ্য পরীক্ষাও করিয়েছিলেন তিনি।

হোয়াইট হাউস জানিয়েছে, হৃদরোগ প্রতিরোধে অ্যাসপিরিন সেবনের কারণেই তার হাতে কালশিটে দাগ দেখা গেছে। এ ছাড়া গত গ্রীষ্মে পায়ে ফোলাভাব দেখা দেওয়ার পর পরীক্ষা করে দীর্ঘমেয়াদি শিরাজনিত অকার্যকারিতা রোগ শনাক্ত করা হয় তার। এটি এমন একটি অবস্থা, যেখানে শিরার ভালভ ঠিকমতো কাজ না করায় রক্ত জমে যায়। ফলে দেখা দেয় পায়ে ফোলা, খিঁচুনি ও ত্বকের পরিবর্তন।

চিকিৎসকদের মতে, যথাযথ ওষুধ ও চিকিৎসার মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

ডোনাল্ড ট্রাম্পদাঁত পরীক্ষাস্বাস্থ্য পরীক্ষা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise