Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

ব্যক্তিগত বাসভবন ছেড়ে সামরিক ঘাঁটিতে ট্রাম্পের মন্ত্রীরা!

  • প্রাণনাশের হুমকি, ইরানের নজরদারি ও রাজনৈতিক সহিংসতার শঙ্কা
হারিসুল ইসলাম সজীব নিউইয়র্ক থেকে
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১৮:৪৫
শেয়ার করুন:
ব্যক্তিগত বাসভবন ছেড়ে সামরিক ঘাঁটিতে ট্রাম্পের মন্ত্রীরা!

ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মন্ত্রীরা কি নিজেদের বাড়িতেও নিরাপদ নন? ওয়াশিংটনে এখন এমন প্রশ্নই ঘুরছে। একের পর এক শীর্ষ কর্মকর্তা ছেড়ে যাচ্ছেন ব্যক্তিগত বাসভবন। উঠছেন সামরিক ঘাঁটির সুরক্ষিত আবাসনে। কারও বিরুদ্ধে এসেছে বিদেশি হত্যার হুমকি। কারও পরিবার পড়েছে অনুসরণ ও হয়রানির মুখে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ট্রাম্প প্রশাসনের প্রভাবশালী কর্মকর্তাদের স্বাভাবিক জীবনযাপনেও পড়েছে নিরাপত্তার ছায়া।

মার্কিন সংবাদমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, প্রশাসনের অন্তত ছয়জন বর্তমান ও সাবেক শীর্ষ কর্মকর্তা ওয়াশিংটন এলাকার সামরিক স্থাপনার আবাসনে থাকছেন বা থেকেছেন। তাদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ এবং হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার। নিরাপত্তা উদ্বেগই এসব স্থানান্তরের অন্যতম কারণ।

ইরানের হুমকিতে বাসা ছাড়লেন অর্থমন্ত্রী

সাম্প্রতিক আলোচনার কেন্দ্রে রয়েছেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ওয়াশিংটনের অভিজাত এলাকা জর্জটাউনের বাসভবন ছেড়ে তিনি চলে গেছেন সামরিক ঘাঁটির নিরাপদ আবাসনে। কারণ, তার বিরুদ্ধে ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি এসেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বেসেন্ট। তেহরানের আন্তর্জাতিক আর্থিক যোগাযোগ বিচ্ছিন্ন করতে তার নেতৃত্বে চলছে কঠোর পদক্ষেপ। সম্প্রতি সিএনবিসির এক অনুষ্ঠানে বেসেন্ট নিজেই বলেন, ইরান তাকে এবং প্রশাসনের অন্য সদস্যদের হত্যার হুমকি দিয়েছে। তবে এসব হুমকিতে তিনি পিছু হটবেন না বলেও জানান।

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বেসেন্টের বাসার অবস্থান নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যও বাড়িয়েছিল নিরাপত্তা উদ্বেগ। বাড়ির ঠিকানা শনাক্ত করা সম্ভব হওয়ার পর তার নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে হয় প্রশাসনকে।

একই সামরিক ঘাঁটিতে রুবিও ও হেগসেথ

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ থাকছেন ওয়াশিংটনের ফোর্ট লেসলি জে ম্যাকনেয়ারে। এটি একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা। এখানকার আবাসন এলাকা ‘জেনারেলস রো’ নামে পরিচিত। ঐতিহ্যগতভাবে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের জন্য বরাদ্দ থাকে এসব বাড়ি।

সামরিক ঘাঁটির নিয়ন্ত্রিত প্রবেশব্যবস্থা ও নিরাপত্তা বলয় কর্মকর্তাদের জন্য বাড়তি সুরক্ষা নিশ্চিত করে। ফলে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কাছে এসব আবাসন এখন নিরাপদ বিকল্প হয়ে উঠেছে।

মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চও কয়েক মাস ধরে ওয়াশিংটন এলাকার একটি সামরিক স্থাপনার আবাসনে থাকছেন। তার স্থানান্তরের পেছনেও নিরাপত্তা উদ্বেগের কথা বলা হয়েছে।

হুমকির মুখে স্টিফেন মিলারের পরিবার

হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার ও তার পরিবার ২০২৫ সালেই ভার্জিনিয়ার ব্যক্তিগত বাসভবন ছেড়ে সামরিক আবাসনে চলে যান। তাদের বাড়ির সামনে বিক্ষোভ, অনুসরণ এবং ব্যক্তিগত ঠিকানা প্রকাশের ঘটনা ঘটেছিল।

হোয়াইট হাউসের ভাষ্য অনুযায়ী, পরিবারটি পরিকল্পিতভাবে হয়রানি, নজরদারি ও হুমকির শিকার হয়েছিল। নিরাপত্তার স্বার্থে তাদের সামরিক আবাসনে স্থানান্তর করা হয়।

নিরাপত্তার পাশাপাশি উঠছে সরকারি ব্যয়ের প্রশ্ন

সামরিক ঘাঁটিতে বেসামরিক কর্মকর্তাদের বসবাস নিয়ে এখন তৈরি হয়েছে নতুন বিতর্ক। এসব আবাসন মূলত সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য নির্মিত। সেখানে রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের থাকার আইনি ভিত্তি ও ব্যয় নিয়ে প্রশ্ন তুলছেন আইনপ্রণেতারা।

ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট প্রতিনিধি জর্জ হোয়াইটসাইডস এ বিষয়ে কংগ্রেসের নজরদারি বাড়ানোর উদ্যোগ নিয়েছেন। সামরিক আবাসনে থাকা কর্মকর্তাদের তালিকা, নিরাপত্তার কারণ, আইনি অনুমোদন এবং ভাড়ার হিসাব জানতে পেন্টাগনের কাছে চাওয়া হয়েছে তথ্য।

ইউএসএ টুডের ২৭ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক আবাসনে থাকা বেসামরিক কর্মকর্তাদের ভাড়া দিতে হয়। তবে বাড়ির ধরন ও প্রযোজ্য নিয়ম অনুযায়ী ভাড়ার পরিমাণ নির্ধারিত হয়। একই প্রতিবেদনে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ফোর্ট ম্যাকনেয়ারের বাসভবনের সংস্কার ও উন্নয়নে সেনাবাহিনীর ১ লাখ ৩৭ হাজার ২৯৭ ডলার ব্যয়ের প্রস্তুতির কথাও উঠে এসেছে।

আগেও ছিল নজির, তবে এত কর্মকর্তার একসঙ্গে থাকা বিরল

যুক্তরাষ্ট্রে বেসামরিক শীর্ষ কর্মকর্তাদের সামরিক আবাসনে থাকার ঘটনা একেবারে নতুন নয়। সাবেক প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস, জিম ম্যাটিস এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সামরিক আবাসন ব্যবহার করেছেন। সাবেক অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিও সামরিক স্থাপনার আবাসনে ছিলেন।

তবে একই সময়ে ট্রাম্প প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ কর্মকর্তার সামরিক ঘাঁটিতে বসবাস নতুন করে জন্ম দিয়েছে আলোচনার। বিদেশি হুমকি, ব্যক্তিগত তথ্য ফাঁস এবং অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতার আশঙ্কা প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থাকে করছে আরও কঠোর।

ওয়াশিংটনের ক্ষমতার কেন্দ্র থেকে সামরিক ঘাঁটির সুরক্ষিত আবাসন—ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের এই স্থানান্তর এখন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।

সামরিক ঘাঁটিরাজনৈতিক সহিংসতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার